...
...
Next Story

‘ভুল সামলানোই বড়দের কাজ…',দেবকে পাশে নিয়ে ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’ বিতর্কে ইতি টানলেন প্রসেনজিৎ

বুধবার অর্থাৎ ২৮ জানুয়ারি নতুন বছরের সিনে ক্যালেন্ডার নির্ধারণ করার জন্য ইম্পার দপ্তরে বৈঠক বসেছিল স্ক্রিনিং কমিটির। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে।

Updated on: Jan 30, 2026, 18:03:33 IST
Advertisement

বুধবার অর্থাৎ ২৮ জানুয়ারি নতুন বছরের সিনে ক্যালেন্ডার নির্ধারণ করার জন্য ইম্পার দপ্তরে বৈঠক বসেছিল স্ক্রিনিং কমিটির। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে।

প্রসেনজিৎকে জড়িয়ে ছবি পোস্ট দেবের
প্রসেনজিৎকে জড়িয়ে ছবি পোস্ট দেবের

ইন্ডাস্ট্রির সূত্র অনুযায়ী জানা যায়, বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া গরম হয়ে ওঠে। সিনে ক্যালেন্ডার নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ এবং দেবের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। জানা যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাওয়া পুরস্কার নিয়েও নাকি ব্যঙ্গ করেন অভিনেতা।

আরও পড়ুন: 'বড়রা যাই বলুক আমায় থাকতে হবে পরিষ্কার...', তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের

কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই রাণা সরকার ফেসবুক পোস্টে লেখেন, ‘বুম্বাদাকে অপমান করলে যেমন আমরা মেনে নেব না তেমন অকারণে, দেবকে টার্গেট করা হলেও প্রতিবাদ জানাব। সেদিন সত্যি কি ঘটেছিল সেটার আমি প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। স্ক্রিনিং কমিটির ভেতরের কথা উদ্দেশ্যমূলক ভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া হচ্ছে তবে সেটাই আরো বিশদে বলা শুরু করি? প্রশ্ন করতে শুরু করি?’

আরও পড়ুন: বিচ্ছেদ বিতর্কে বুড়ো আঙুল! ইন্ডাস্ট্রিতে ২০ বছর, রুক্মিণীকে নিয়েই কেক কাটলেন দেব

ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি কালো রঙের গেঞ্জি এবং জ্যাকেট পরে থাকতে দেখা যায়। দেবকে পরে থাকতে দেখা যায় একটি কালো রঙের ফুলহাতা গেঞ্জি এবং কালো রঙের টুপি। মাঝে প্রসেনজিৎ পুত্রকে একটি কালো এবং লাল রঙের জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবি পোস্ট করে পরিচিত ভঙ্গিতে দিয়ে লেখেন, এমনি, সঙ্গে তিনি একটি ভালোবাসার ইমোজি পোস্ট করেন। তৃষাণকে সেই ছবি দুটিতে ট্যাগও করেছেন দেব। ছবি দেখে স্পষ্ট দুই তারকার মধ্যে সম্পর্ক একেবারে আগের মতোই রয়েছে।

দেবের পোস্ট করার কিছু সময়ের মধ্যেই পাল্টা পোস্ট করতে দেখা যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। দেবের পোস্ট শেয়ার করেই তিনি লেখেন, ‘তুই এলি, কথা বললেই ভালো লাগলো। নিজের খারাপ লাগা গুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানো টাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা শুনে স্পষ্ট হয়ে যায়, বৈঠকে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়েও থাকে এখন তা মিটে গিয়েছে। বাড়ির বয়জ্যেষ্ঠ ব্যক্তিদের মতো সব সময় ইন্ডাস্ট্রির সকলকে আগলে রাখেন টলিউডের জ্যেষ্ঠপুত্র।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe