Dev: 'অনির্বাণ আমার সাবজেক্ট নয়...', ব্যান কালচার বন্ধ নিয়ে যা বললেন দেব

Dev Comment Of Ban Culture: গত ৭ এপ্রিল সাংবাদিক বৈঠকে একদিকে যেমন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়ার কথা হয়, তেমন অন্যদিকে দীর্ঘদিন ধরে ব্যান হয়ে থাকা সমস্ত শিল্পীদের আবার কাজে ফিরিয়ে আনার কথাও বলা হয়।

Apr 10, 2026, 10:40:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে টলিউডের একাধিক শিল্পী এবং পরিচালক নিষিদ্ধ হয়েছিলেন। রাহুলের মৃত্যুতে অবশেষে সমস্ত শিল্পী এবং পরিচালকদের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল। গত ৭ এপ্রিল সাংবাদিক বৈঠকে একদিকে যেমন ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ব্যান করে দেওয়ার কথা হয়, তেমন অন্যদিকে দীর্ঘদিন ধরে ব্যান হয়ে থাকা সমস্ত শিল্পীদের আবার কাজে ফিরিয়ে আনার কথাও বলা হয়।

ব্যান কালচার বন্ধ নিয়ে যা বললেন দেব
ব্যান কালচার বন্ধ নিয়ে যা বললেন দেব

সাংবাদিক বৈঠকে দেব বলেছিলেন, ‘বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ৭২ ঘণ্টার সময় নিয়েছেন, যার মধ্যে তিনি সমস্ত ব্যান্ড হওয়ার শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন।' প্রসেনজিৎ সেই কথা রেখেছেন, গতকাল নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয় নিয়ে একটি পোস্ট করে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে দেন দেব।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান, কাজে ফিরছেন ব্যান হওয়া শিল্পীরা, সুখবর দিলেন দেব

ব্যান হওয়ার শিল্পীদের প্রসঙ্গে উঠলেই উঠে আসে অনির্বাণ ভট্টাচার্যের প্রসঙ্গ। অনির্বাণকে কাজে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হল সমস্ত টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি তাহলে কাজ কি করে হবে?’

দেব আরও বলেন, ‘অনেকেই বাঙালিকে বলে কাঁকড়ার জাত। এটাই আমাদের ভুল প্রমাণ করতে হবে। শুধু অনির্বাণ নয়, যারা যারা ব্যান হয়েছিলেন তারা প্রত্যেকে ফিরবেন। টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে ফিরবেন। সম্মান নিয়ে ফিরবেন। ভালোবাসা দিয়ে ফিরবেন।’

আরও পড়ুন: 'ওরা আমায় আমার টাকা দেয়নি...', নাম না করেই লীনার বিরুদ্ধে সরব কনীনিকা

সবশেষে দেব বলেন, ‘ব্যান শব্দটাকেই আমাদের ব্যান করে দিতে হবে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে। এবার যদি কেউ অনৈতিক কিছু করে সেক্ষেত্রে কথাটা আলাদা। আজ রাহুলকে আমরা হারিয়েছি, কিন্তু কাল যদি কেউ কাজ না থাকার জন্য সুইসাইড করেন, তখন কী হবে? তাই সবাই মিলে কাজ হোক, এটাই আমি চাই। এতেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে।’