...
...
Next Story

নতুন ভূমিকায় দেব! গিল্ডের সদস্যপদের আমন্ত্রণ পেয়ে, ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে নায়ক কোন বিশেষ বার্তা দিলেন?

অভিনেতা, প্রযোজক, সাংসদের পর এবার ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন দেব। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাম্মানিক সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে নায়কে।

Published on: Mar 29, 2026, 10:26:36 IST
Advertisement

অভিনেতা, প্রযোজক, সাংসদের পর এবার ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন দেব। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাম্মানিক সদস্যপদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে নায়কে। এই গিল্ডও ফেডারেশনের আওতায়। তাই এই প্রথমবার কোনও অভিনেতা তথা প্রযোজক ফেডারেশনের সদস্য হতে চলেছেন। এই সদস্যপদ গ্রহণের আমন্ত্রণপত্র পাওয়া প্রসঙ্গে দেবের কী প্রতিক্রিয়া? নায়ক নিজেই তা একটি পোস্ট শেয়ার করে জানান।

নতুন ভূমিকায় দেব, গিল্ডের সদস্যপদের আমন্ত্রণ পেয়ে, বিশেষ কোন বার্তা দিলেন নায়ক?
নতুন ভূমিকায় দেব, গিল্ডের সদস্যপদের আমন্ত্রণ পেয়ে, বিশেষ কোন বার্তা দিলেন নায়ক?

আরও পড়ুন: ম্যাচ জিতে মাঠ থেকেই স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস বিরাটের! ‘গ্রিন ফ্ল্যাগ’ বললেন নেটিজেনরা

শনিবার রাতে দেব গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানের একটি পোস্ট শেয়ার করেন। সেখান দেখা যায় মহম্মদ হাসান লেখেন, ‘বিগত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার অনন্য অবদান ও কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমাদের সংস্থার সদস্যপদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্ব, আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

তাঁর সেই পোস্টে দেবকে সদস্যপদ গ্রহণের আমন্ত্রণপত্র হাতে হাসি মুখে দেখা যায়। দেব মহম্মদ হাসানের পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে এই সন্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবং আমাদের টেকনিশিয়ানরা আরও বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক।’

প্রসঙ্গত, সদস্যপদ গ্রহণের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহাশয়, গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা সহ জানাই যে, আপনার দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সংগঠন Cine Production Managers Association গভীরভাবে অনুপ্রাণিত। আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংগঠনের বর্তমান কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আপনাকে সাম্মানিক সদস্য (Honorary Member) হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সানন্দে আমন্ত্রণ জানানো হচ্ছে।’

সেখানে আরও লেখা ছিল, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে। আপনি অনুগ্রহ করে এই সম্মানজনক প্রস্তাবটি গ্রহণ করে আমাদের সংগঠনকে গৌরবান্বিত করবেন- এই প্রত্যাশা রইল। সম্মানিত আগমনে গৌরবান্বিত আমরা- আপনাকে স্বাগত জানাই।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe