...
...
Next Story

শিবরাত্রির দিনেই শুরু ৫০ তম ছবি BAD-এর শ্যুটিং, ছবি শেয়ার করলেন দেব

গত বছরেই নিজের জন্মদিনে দেব জানিয়েছিলেন, তাঁর ক্যারিয়ারের ৫০ তম ছবি হতে চলেছে খুব স্পেশাল। এই ৫০ তম ছবি হিসেবে তিনি বেছে নিয়েছেন করিমুল হকের জীবনী, যার আদলে তৈরি হতে চলেছে বাইক এম্বুলেন্স দাদা।

Published on: Feb 15, 2026, 22:56:19 IST
Advertisement

গত বছরেই নিজের জন্মদিনে দেব জানিয়েছিলেন, তাঁর ক্যারিয়ারের ৫০ তম ছবি হতে চলেছে খুব স্পেশাল। এই ৫০ তম ছবি হিসেবে তিনি বেছে নিয়েছেন করিমুল হকের জীবনী, যার আদলে তৈরি হতে চলেছে বাইক এম্বুলেন্স দাদা।

শিবরাত্রির দিনেই শুরু ৫০ তম ছবির শ্যুটিং
শিবরাত্রির দিনেই শুরু ৫০ তম ছবির শ্যুটিং

ছবির পোস্টার রিলিজের পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন ছবি মুক্তির তারিখ। আগামী ১৪ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে এই সিনেমাটি, জানিয়েছিলেন অভিনেতা নিজেই।

খুব সম্প্রতি ছবিটির শুভ মহরত সম্পন্ন হয় যার বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতনু রায়চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, নিলয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, পার্থসারথি চক্রবর্তী সহ আরও অনেকে। শুভ মহরতে দিন দেব পরেছিলেন একটি সাদা কারুকার্য করা পাঞ্জাবি, সঙ্গে সাদা পায়জামা।

আরও পড়ুন: 'আমাদের ভ্যালেন্টাইন...', ভালোবাসার দিনে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন অপূর্ব

এবার শিবরাত্রির দিন ছবির শুটিং শুরু করলেন দেব। একটি সাদা রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরে নিজের নতুন ছবির শুটিং শুরু করলেন তিনি। মহাদেবের আরাধনার দিনকেই বেছে নিলেন এই শুভ কাজের জন্য। সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, BAD অর্থাৎ বাইক এম্বুলেন্স দাদার শুটিং শুরু হল আজ থেকে।

আরও পড়ুন: ট্রাউজার গেঞ্জিতে শিবরাত্রি সারলেন সাইনা, হাঁড়ি করে দুধ ঢেলে করলেন পুজো

প্রসঙ্গত, গতবছর ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব অভিনীত প্রজাপতি ২। চলতি বছরে তিনটি বিগ বাজেটের ছবি নিয়ে আসতে চলেছেন অভিনেতা। তবে যে ছবিটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সেটি হল শুভশ্রী দেব অভিনীত সিনেমা, যার প্রথম দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks