...
...
Next Story

দেব নয়, রাখি পূর্ণিমায় সাদামাটা পোশাকে হয়ে উঠলেন দীপক, বোনের সঙ্গে দিলেন ছবি

আজ ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন ঘরে ঘরে দাদা বা ভাইদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন বোন বা দিদিরা। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও এই দিন মেতে উঠেছেন রাখি পূর্ণিমার আনন্দে।

Published on: Aug 28, 2026, 14:02:26 IST
Advertisement

আজ ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন ঘরে ঘরে দাদা বা ভাইদের মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন বোন বা দিদিরা। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও এই দিন মেতে উঠেছেন রাখি পূর্ণিমার আনন্দে। রাখি পূর্ণিমার এই শুভক্ষণে দেবকেও দেখা গেল একেবারে সাদামাটা পোশাকে ধরা দিতে।

দেব নয়, রাখি পূর্ণিমায় সাদামাটা পোশাকে হয়ে উঠলেন দীপক
দেব নয়, রাখি পূর্ণিমায় সাদামাটা পোশাকে হয়ে উঠলেন দীপক

সোশ্যাল মিডিয়ায় দেব বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যার ক্যাপশনে তিনি লিখেছেন ‘এমনি’। সঙ্গে রয়েছে ভালবাসার ইমোজি এবং একটি ইভেল আই ইমোজি। নিজের বাড়িতে বোনের হাতে রাখি পরার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা।

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

এদিন দেবকে দেখা গেল একেবারে সাদামাটা পোশাকে। নীল রঙের ফুল প্যান্ট এবং ছাই রঙের ফুলহাতা গেঞ্জি পড়েছিলেন তিনি। দেবের বোন পরেছিলেন একটি সাদা- ছাই রঙের কুর্তি এবং প্রিন্টেড ফুলপ্যান্ট। তবে শুধু বোনের সঙ্গে নয়, এই দিন মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা।

দেবের এই ছবি দেখে কমেন্ট বক্সে প্রত্যেকে অভিনেতাকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অনেকে জানিয়েছেন দেবকে অনেক দিন বাদে আবার আগের মতো দেখতে লাগছে। কেউ কেউ আবার কমেন্ট বক্সে লিখেছেন, রাখি পূর্ণিমার ক্যাপশনে অন্য কিছু লিখতে পারতেন।

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

দেব প্রসঙ্গে

আগামী দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে দেব পরিচালিত ও অভিনীত ছবি ‘দেশু ৭’। এছাড়াও খুব সম্ভবত আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির জন্য এই ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সিনেমা পিছিয়ে দেওয়ার কারণে এই বছর আর মুক্তি পাবে না ‘টনিক ২’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks