Dhamaal 4 box office: সোমবারে ধামাল ৪-এর ব্যবসায় ৭০ শতাংশ পতন! যদিও আয় ১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে

Dhamal 4 Day 4 Box Office Collection: অজয় দেবগন অভিনীত 'ধামাল ৪' মুক্তির প্রথম তিন দিনে বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করলেও সোমবার বড় ধাক্কা খেয়েছে। দৈনিক আয়ে প্রায় ৭০ শতাংশ পতন হলেও দেশ-বিদেশ মিলিয়ে ছবির মোট আয় ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। 

Published on: Jul 14, 2026, 10:00:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dhamal 4 Box Office Collection: মুক্তির পর প্রথম তিন দিন বক্স অফিসে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছিল 'ধামাল ৪'। ভারতীয় বক্স অফিসে ছবিটি প্রথম দিনেই ১৪ কোটি টাকার দুর্দান্ত ওপেনিং করে। এরপর দ্বিতীয় দিনেই সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২২ কোটি ৫০ লক্ষ টাকা। তৃতীয় দিনে ছবির আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়ে পৌঁছে যায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকায় এবং ছবির মোট আয় ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে যায়। তবে মুক্তির পর চতুর্থ দিনটি ছবির জন্য যেন স্পিড ব্রেকারের কাজ করেছে।

ধামাল ৪ বক্স অফিস কালেকশন।
ধামাল ৪ বক্স অফিস কালেকশন।

১০০ কোটির গণ্ডি পার করল মোট আয়

সোমবার ছবিটির আয়ে প্রায় ৭০ শতাংশের বড়সড় পতন নথিভুক্ত হয়েছে। ইন্দ্র কুমার পরিচালিত 'ধামাল ৪' মুক্তির চতুর্থ দিনে ভারতীয় বক্স অফিসে মাত্র ৮ কোটি ৩৫ লক্ষ টাকা আয় করেছে। এর ফলে এখনও পর্যন্ত ছবিটির মোট ডোমেস্টিক গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৮৭ কোটি ৮৫ লক্ষ টাকা।

এর সঙ্গে যদি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ছবিটির ১৩ কোটি টাকার ওভারসিজ কালেকশন যোগ করা হয়, তাহলে মোট আয় বেড়ে দাঁড়ায় ১০০ কোটি ৮৫ লক্ষ টাকা। অর্থাৎ, দৈনিক আয়ের গ্রাফে বড় পতন দেখা গেলেও ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে।

সপ্তাহ শেষেই ছুঁতে পারে এই বড় মাইলফলক

মুক্তির পর ছবির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে নির্মাতারা প্রথমে শোর সংখ্যা বাড়িয়ে ১১ হাজারেরও বেশি করেছিলেন। তবে সোমবার সেই সংখ্যা আবার কমে প্রায় ১০ হাজারে নেমে এসেছে।

বক্স অফিসে 'ওয়েলকাম ৫'-কে কড়া টক্কর দিচ্ছে 'ধামাল ৪'। শেষ পর্যন্ত ছবিটির মোট আয় কোথায় গিয়ে দাঁড়াবে, তা জানতে এখনও কিছুটা সময় লাগবে। তবে ট্রেড মহলের অনুমান, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবিটির মোট কালেকশন ১৫০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে। সেই হিসেবে ছবিটি নিজের নির্মাণ ব্যয় তুলতে আর খুব বেশি সময় নেবে না।

কত আয় করল 'ধামাল ৪'?

অজয় দেবগণ, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র, রবি কিশন এবং ঈশা গুপ্তার মতো তারকাদের নিয়ে তৈরি এই ছবির নির্মাণ ব্যয় প্রায় ২০০ কোটি টাকা। এখন দেখার বিষয়, ছবিটি আর কত দিনের মধ্যে নিজের প্রযোজনার খরচ তুলে প্রফিট জোনে প্রবেশ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান গতিতে এগোতে থাকলে ১০ দিনেরও কম সময়ে ছবিটি সেই লক্ষ্য পূরণ করতে পারে। এই ফ্র্যাঞ্চাইজির আগের সব ছবিই সুপারহিট হয়েছে, আর বক্স অফিসে 'ধামাল ৪'-ও সেই সাফল্যের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More