...
...
Next Story

জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুটের ‘গামোছা’য় লেখা গান! অসমের তাঁতির কাজে মুগ্ধ সকলে

জুবিন গর্গ, গোটা অসমের ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে এই নাম। গত বছর ১৯ সেপ্টেম্বর একটি দুর্ঘটনায় প্রাণ হারান সঙ্গীতশিল্পী। আর কিছুদিনের মধ্যেই গায়কের প্রথম মৃত্যুবার্ষিকী। জুবিনের শ্রদ্ধায় তাই অসমের এক মহিলা তাঁতি এমন একটি কাজ করলেন যা দেখে মুগ্ধ হল নেটপাড়া।

Published on: Aug 8, 2026, 21:50:05 IST
Advertisement

জুবিন গর্গ, গোটা অসমের ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে এই নাম। গত বছর ১৯ সেপ্টেম্বর একটি দুর্ঘটনায় প্রাণ হারান সঙ্গীতশিল্পী। আর কিছুদিনের মধ্যেই গায়কের প্রথম মৃত্যুবার্ষিকী। জুবিনের শ্রদ্ধায় তাই অসমের এক মহিলা তাঁতি এমন একটি কাজ করলেন যা দেখে মুগ্ধ হল নেটপাড়া।

জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুটের ‘গামোছা’য় লেখা গান!
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুটের ‘গামোছা’য় লেখা গান!

ওই মহিলা তাঁতির নাম ডালিমি লাহন গগৈ। গায়কের স্মৃতিতে ২৫ ফুট লম্বা গামোছা বুনেছেন তিনি। কিন্তু এ যে সে গামোছা নয়। এই ২৫ ফুট গামোছা জুড়ে শুধুমাত্র লেখা জুবিনের জনপ্রিয় গানের লাইন। ওই মহিলা তাঁতির এই অনবদ্য সৃষ্টিকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

তবে শুধুমাত্র জুবিনের ৯টি জনপ্রিয় গানের কলি নয়, লেখা রয়েছে জুবিনের স্মরণীয় ৯টি উক্তি। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এই গামোছা তৈরি করতে সময় লেগেছে ৫ মাস। জুবিনের মৃত্যুর একমাস পর থেকেই তিনি এই কাজ শুরু করেছিলেন।

আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম, ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা

ডালিমির উদ্দেশ্য একটাই, তাঁত শিল্প ঐতিহ্যের মধ্যে শিল্পীর এই সঙ্গীতকে বাঁচিয়ে রাখা। যে গানগুলির লিরিক্স লেখা, তার মধ্যে রয়েছে‘ মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শকতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’, ‘সপোন রঙ্গর টিকহা তুমি’, ‘রই রই বিনালে’।

অন্যদিকে জুবিনের পরিবারসহ অসম সরকার একাধিক পদক্ষেপ করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পীকে সম্মান জানানোর উদ্দেশ্যে। জুবিন গর্গর জীবনকে নিয়ে তৈরি হতে চলেছে একটি মিউজিকাল ড্রামা। ছবিটির পরিচালনা, চিত্রনাট্য এবং সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন শ্রী প্রীতম।

ছবিটি প্রযোজনা করছেন এমডি ফারুক উদ্দিন। ছবির নাম ‘লাভ ইউ জুবিনদা’। এই ছবিটি তৈরি হতে চলেছে এক সংগ্রামী গায়ককে কেন্দ্র করে, যে ছোটবেলা থেকে জুবিনের বিশাল বড় ফ্যান।

আরও পড়ুন: ‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?

এছাড়াও জুবিন গর্গের মৃত্যুর পর সরকারের তরফ থেকে জুবিন গর্গের সম্মানের জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ। কখনও হস্তি শাবকের নাম রাখা হয়েছে, কখনও আবার তৈরি হচ্ছে আস্ত একটি ছবি। সম্প্রতি শিলঙে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ফুলের নাম রাখা হলো গায়কের নামে। এই নতুন প্রজাতির ফুলের নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks