...
...
Next Story

‘২৭ স্তর ঝরিয়েছি ’আমি'-কে…', শ্রীচৈতন্য হয়ে ওঠার কাহিনি শোনালেন দিব্যজ্যোতি

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে, প্রত্যেক কলাকুশলী নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলেন কিন্তু যে মানুষটিকে ছাড়া এই সিনেমাটি সম্পূর্ণ অসম্পূর্ণ তিনি হলেন দিব্যজ্যোতি দত্ত। শ্রী চৈতন্যদেবের চরিত্রে দিব্যজ্যোতিকে দেখে মুগ্ধ দর্শকরা। মুগ্ধ সহকর্মী থেকে পরিচালক সকলেই।

Published on: Jan 9, 2026, 14:59:33 IST
Advertisement

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে প্রত্যেক কলাকুশলী নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলেন কিন্তু যে মানুষটিকে ছাড়া এই সিনেমাটি সম্পূর্ণ অসম্পূর্ণ তিনি হলেন দিব্যজ্যোতি দত্ত। শ্রী চৈতন্যদেবের চরিত্রে দিব্যজ্যোতিকে দেখে মুগ্ধ দর্শকরা। মুগ্ধ সহকর্মী থেকে পরিচালক সকলেই।

চৈতন্য হয়ে ওঠার কাহিনি শোনালেন দিব্যজ্যোতি
চৈতন্য হয়ে ওঠার কাহিনি শোনালেন দিব্যজ্যোতি

দিব্যজ্যোতির অভিনয়ে মুগ্ধ একসময়ের শ্রী চৈতন্যদেব যীশু সেনগুপ্তও। দিব্যজ্যোতির চোখের জন্যই যে তাকে শ্রীচৈতন্যদেবের জন্য বেছে নিয়েছিলেন সৃজিত, সেকথাও পরিচালক জানিয়েছিলেন।

আরও পড়ুন: ‘ছোট্ট সুন্দর বাচ্চা একটা ছেলে…’! বারান্দায় বসে সৌরভকে দেখতেন ডোনা, কোন রেস্তোরাঁয় হয়েছিল তাঁদের প্রথম ডেট?

শ্রী চৈতন্যদেবের ভূমিকায় দিব্যজ্যোতিকে বেছে নেওয়ার পর সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল অভিনেতার অতিরিক্ত ওজন। কিন্তু পরিচালকের তরফ থেকে ছুঁড়ে দেওয়া সেই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছিলেন অভিনেতা। মাত্র তিন মাসের মধ্যে ২৭ কেজি ওজন কমিয়ে দিয়েছিলেন তিনি।

গোটা শুটিং চলাকালীন তিনি যে শুধুমাত্র তরমুজ খেয়ে থাকতেন সে কথা নিজেই বলেছিলেন অভিনেতা। শুধু শরীরের দিক থেকে নয়, মনের দিক থেকেও তিনি হয়ে উঠেছিলেন চৈতন্যদেব। শুধু শুটিং চলাকালীন নয়, তার আগে এবং পরে গোটা সময়টাই তিনি শ্রীচৈতন্যদেবের ঘোরেই থাকতেন।

দিব্যজ্যোতি যে ছবি দুটি পোস্ট করেছেন তার প্রথমটিতে দেখা যাচ্ছে, পেশী বহুল চেহারা সম্পন্ন দিব্যজ্যোতি যাকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখেই মানুষ অভ্যস্ত। কিন্তু দ্বিতীয় ছবিটি দেখলে আপনি চমকে যেতে বাধ্য কারণ দ্বিতীয় ছবিতে একজন শীর্ণ, হাড়সর্বস্ব শরীর দেখতে পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু দিব্যজ্যোতির।

আরও পড়ুন: গালে-মাথায় হাত বুলিয়ে আদর! বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে নিয়ে মা, এগিয়ে এসে যা করলেন সুপারস্টার দেব, জিতল নেটপাড়ার মন

অভিনেতা লেখেন, ‘একদিন আয়নার সামনে আমি ছিলাম শুধু শরীর আজ আয়নার ভেতরে খুজি শ্রীচৈতন্য। ২৭ কেজি ওজন শুধু নয়, আমি ঝরিয়েছি ২৭ স্তর আমি-কে। জিমের লোহার ঘামে গড়া শরীরে, আর হৃদয়ের ভিতরে জন্ম নেওয়ার শ্রীচৈতন্যদেবের বৈরাগ্য। এই দুইয়ের মাঝেই আমার এই রূপান্তর।’

প্রসঙ্গত, শুধু দিব্যজ্যোতি নয় এই সিনেমায় নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুগ্ধ করেছেন আরাত্রিকা থেকে শুরু করে ব্রাত্য বসু সকলেই। সব মিলিয়ে শ্রীচৈতন্যদেবের অন্তর্ধান রহস্যে ঘেরা এই সিনেমা গর্বিত করেছে গোটা বাঙালীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks