...
...
Next Story

সোনমের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ দীপিকার? ভাইরাল পোস্টে তৈরি বিতর্ক

প্রায় তিন সপ্তাহ ধরে অনির্দিষ্টকালের জন্য অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। এই মুহূর্তে বিজ্ঞানীর শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগে সকলে। ইতিমধ্যেই বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয় নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে কথা বলতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে।

Published on: Jul 16, 2026, 12:59:43 IST
Advertisement

প্রায় তিন সপ্তাহ ধরে অনির্দিষ্টকালের জন্য অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। এই মুহূর্তে বিজ্ঞানীর শারীরিক সমস্যা নিয়ে উদ্বেগে সকলে। ইতিমধ্যেই বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয় নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে কথা বলতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে।

সোনামের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ দীপিকার?
সোনামের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ দীপিকার?

সত্যি কি দীপিকা করেছেন এই পোস্ট?

এই পোস্ট দীপিকা পাড়ুকোন করেছেন কিনা সেটা জানা না গেলেও দীপিকার ইনস্টাগ্রাম স্টোরি বলে দাবি করা হয়েছে ওই পোস্টটিকে। আপাতত সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই পোস্টে অভিনেত্রীকে সোনম ওয়াংচুককে সমর্থন করতে দেখা যায় যদিও এই পোস্ট করার পরেই তা মুছে দেওয়া হয়।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটিতে দেখতে পাওয়া যাচ্ছে, সোনম ওয়াংচুককে নিয়ে করা একটি পোস্ট আবার রিপোস্ট করে দীপিকা ক্যাপশনে লিখেছেন, ‘কেন এই বিষয় নিয়ে কেউ কথা বলছে না? আমরা গণতন্ত্রের সবথেকে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একজন ব্যর্থ নেতাকে মহিমান্বিত করতে যতই সিনেমা তৈরি করা হোক না কেন, বাস্তবতা অপরিবর্তিতই থাকে।’

সোনমের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ দীপিকার?

আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

তবে সত্যি কি এই পোষ্ট দীপিকা করেছেন? সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, এই পোস্ট একেবারেই ভুয়ো। দীপিকা এই নিয়ে কোনও মন্তব্য করেনি বা কোনও পোস্ট করেননি। দীপিকার নাম করে এই পোস্ট করে ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র।

প্রসঙ্গত, নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন করছেন শিক্ষাবিদ তথা সমাজ প্রেমিক সোনাম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে এই অনশন করছেন তিনি। ইতিমধ্যেই শরীরে দেখা দিয়েছে একাধিক জটিলতা। এই বিষয় নিয়ে ভীষণ উদ্বেগে রাজনীতি থেকে চলচ্চিত্র মহল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks