...
...
Next Story

পাকস্থলীর সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা? ‘খুব ব্যথা…’, বললেন নায়িকা

সম্প্রতি, টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর নানা শারীরিক সমস্যার সম্মুখীন হন এবং ২৩ ফেব্রুয়ারি পেটের সিস্টের জন্য অস্ত্রোপচার করান। এবার তাঁর ভ্লগে, দীপিকা জানিয়েছেন যে, তিনি গত রাতে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।

Published on: Feb 27, 2026, 19:06:40 IST
Advertisement

সম্প্রতি, টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর নানা শারীরিক সমস্যার সম্মুখীন হন এবং ২৩ ফেব্রুয়ারি পেটের সিস্টের জন্য অস্ত্রোপচার করান। দুই দিন পর, তাঁর স্বামী তথা অভিনেতা শোয়েব ইব্রাহিম তিনি কেমন আছে সেই আপডেট শেয়ার করেছেন। তিনি জানান যে, অস্ত্রোপচার ভালো ভাবে হয়েছে। কিন্তু তিনি যথেষ্ট ব্যথা অনুভব করছেন। এবার তাঁর ভ্লগে, দীপিকা জানিয়েছেন যে, তিনি গত রাতে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।

পাকস্থলীর সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা? ‘খুব ব্যথা…’, বললেন নায়িকা
পাকস্থলীর সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা? ‘খুব ব্যথা…’, বললেন নায়িকা

আরও পড়ুন: মেগায় রণজয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভীকা? ‘আমাদের লুক সেট…’, যা বললেন নায়িকা

অস্ত্রোপচারের তিন দিন পর দীপিকা বাড়ি ফিরে আসেন। দীপিকা বলেন, ‘অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে, কিন্তু গত রাতে আমরা বাড়ি ফিরে এসেছি। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনেকেই আপনাকে প্রস্তুত করে যে এটা আবারও ঘটতে পারে, কিন্তু যখন এটা আসলে ঘটে, তখন এটা কেমন অনুভূত হয় তা জানি। এটা মোকাবেলা করতে সময় লাগে। আমারও কিছুটা সময় লেগেছে। এটা এত আকস্মিক ছিল কারণ আমরা জানতে পারার পরই ডাক্তার বলেছিলেন, ‘চলো সোমবার ভর্তি হই।’ এর মধ্যে, এটা ছিল আমাদের বিবাহবার্ষিকী।’

তিনি আরও বলেন ‘এবার, যখন আমি অস্ত্রোপচারের জন্য যাচ্ছিলাম, তখন আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আমি খুব কাঁদছিলাম। ডাক্তাররা আমাকে শান্ত করলেন। এবার, অস্ত্রোপচারটি OT তে হয়নি, এটা CT রুমে হয়েছিল। এটা RFA নামে একটা প্রক্রিয়া, যেখানে ওঁরা আমার সিস্ট পুড়িয়ে ফেলেছিল এবং যেহেতু এটা খুব ছোট ছিল, আমরা এটি এইভাবে করতে পেরেছিলাম। যদি এটা আরও বড় হত, তাহলে প্রক্রিয়াটি আরও কঠিন হত।’

দীপিকা তার স্বাস্থ্যের আপডেট শেয়ার করে এবং ভক্তদের তাঁর পাশে থাকার জন্য এবং তাঁর জন্য প্রার্থনা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নায়িকা বলেন, ‘যেখানে এটা করা হয়েছিল সেখানে এখনও ব্যথা হয়। আমি যখন নড়াচড়া করি তখন একটা ব্যথা থাকে। এবার, যখন আমি জ্ঞান ফিরে পাই, আমার খুব ব্যথা করছিল তখন। যখন আমি আমার ওয়ার্ডে ফিরে আসি, আমি মন্তব্যগুলি পড়েছি এবং দেখেছি যে আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করছেন - এটা অনেক শক্তি দেয়। যখনই আমি আপনাদের মন্তব্যগুলি পড়ি, তখন আমার কেবল কান্না পায়।’

দীপিকা গত কয়েক মাস ধরে দীপিকা সেকেন্ড স্টেজ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ২০২৫ সালের জুন মাসে, ‘সাসুরাল সিমার কা’ খ্যাত অভিনেত্র্রীর টিউমার অপসারণের অপারেশন হয়।

২০১০ সালে টেলিভিশন শো ‘নীর ভরে তেরে নয়না দেবী’ দিয়ে দীপিকা তাঁর অভিনয় জীবন শুরু করে ছিলেন। তবে, ২০১১ সালে ‘সাসুরাল সিমার কা'-তে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। এই অনুষ্ঠানটি ছয় বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। এই মেগার মাধ্যমেই নায়িকার জনপ্রিয়তা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি রিয়েলিটি শোতে কাজ করেন, যার মধ্যে রয়েছে ‘ঝলক দিখলা জা ৮’, ‘নাচ বালিয়ে ৮’ এবং ‘বিগ বস ১২’ যেগুলো তিনি জিতেছিলেন। তাঁকে শেষবার সেলিব্রিটি মাস্টারশেফে দেখা গিয়েছিল কিন্তু স্বাস্থ্যে সমস্যা দেখা দেওয়ার কারণে তাকে শোটি ছেড়ে দিতে হয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks