...
...
Next Story

ভেন্টিলেশনে পরিচালক রাজা সেন, সুস্থতা কামনার অনুরোধ স্ত্রী পাপিয়া সেনের

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন টলিউডের অন্যতম পরিচালক রাজা সেন। বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন তিনি। গত বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন পরিচালক। অবস্থার অবনতি দেখে তড়িঘড়ি ভর্তি করানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন পরিচালক।

Published on: Aug 15, 2026, 17:30:54 IST
Advertisement

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন টলিউডের অন্যতম পরিচালক রাজা সেন। বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। গত বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন পরিচালক। অবস্থার অবনতি দেখে তড়িঘড়ি ভর্তি করানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন পরিচালক।

ভেন্টিলেশনে পরিচালক রাজা সেন
ভেন্টিলেশনে পরিচালক রাজা সেন

রাজা সেনের অসুস্থতার খবর নিশ্চিত করেন শুভ্রজিৎ দত্ত এবং দেবদূত ঘোষ। জানা যায়, ১৪ অগস্ট সকালে পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার জন্য লাং ফেলিয়র হয়েছে। সব মিলিয়ে পরিচালকের অবস্থা এখন বেশ উদ্বেগ জনক। রাজা সেনের স্ত্রী পাপিয়া সেনের একটাই অনুরোধ, সকলের প্রার্থনায় যেন সুস্থ হয়ে ওঠেন পরিচালক।

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রাজা সেনকে। সেই সময় অপারেশনও হয়েছিল তাঁর। ১০ বছর আগে মায়া মৃদঙ্গ ছবির শুটিং চলাকালীন আচমকা পড়ে গিয়ে কোমরে চোট লাগে। তখন বিষয়টি অবহেলা করার জন্যই পড়ে সেই চোট মারাত্মক আকার ধারণ করে।

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

ইতিমধ্যেই পরিচালককে দেখতে হাসপাতালে গিয়েছেন বিধায়ক পাপিয়া অধিকারী। পরিচালকের চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও টলিউডের নামিদামি ব্যক্তিত্বরা ফোনে অথবা সশরীরে হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন পরিচালকের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks