...
...
Next Story

Irrfan Khan and Vidya Balan: ২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’, কেন হল এত দেরি?

Irrfan Khan and Vidya Balan: প্রায় ৬ বছর হয়ে গিয়েছে, চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা ইরফান খান। তবে এই বছর ইরফানের মৃত্যুবার্ষিকীতে দর্শকরা পেয়েছেন একটি স্পেশাল উপহার। ইউটিউবে মুক্তি পেয়েছে ইরফানের দ্যা লাস্ট টেন্যান্ট।

Updated on: May 6, 2026, 19:27:06 IST
Advertisement

Irrfan Khan and Vidya Balan: প্রায় ৬ বছর হয়ে গিয়েছে, চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা ইরফান খান। তবে এই বছর ইরফানের মৃত্যুবার্ষিকীতে দর্শকরা পেয়েছেন একটি স্পেশাল উপহার। ইউটিউবে মুক্তি পেয়েছে ইরফানের ‘দ্যা লাস্ট টেন্যান্ট’। ২৫ বছর আগে তৈরি হওয়া এই ছবিতে ইরফানের সঙ্গে কাজ করেছিলেন বিদ্যা বালান। খুব স্বাভাবিকভাবেই এত বছর পর এই সিনেমাটি মুক্তির ফলে আবেগঘন হয়ে পড়েছেন পরিচালক সার্থক আর দাশগুপ্ত।

২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’
২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার ‘দ্য লাস্ট টেন্যান্ট’

সিনেমাটি যখন তিনি বানিয়েছিলেন তখন কার্যত সিনেমা তৈরি নিয়ে তেমন জ্ঞান ছিল না তাঁর। সেই সময় ডিজিটাল ব্যাকআপের ব্যবস্থাও ছিল না। পরিচালকের কাছে দুটো কপি ছিল যার মধ্যে একটি হারিয়ে ফেলেছিলেন তিনি। অন্যটি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এরপর এই সিনেমাটির কথা ভুলেই গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ভোটে জিতেই আবার হাওয়া বদল রুদ্রনীলের! পাশে পেলেন পরমব্রতকে

পরিচালক আরও জানান, কয়েকদিন আগে বাড়ি পাল্টানোর সময় তিনি সেটি আবার খুঁজে পান। প্রথমে ভেবেছিলেন যে এটি হয়তো তাঁর বিয়ের ভিডিও। কিন্তু অত পুরনো টেপ চালানোর মতো ভি এইচ এস প্লেয়ার এখন আর পাওয়া যায় না সেইভাবে। তাই তিনি ভেবেছিলেন সেটা ফেলেই দেবেন তিনি। কিন্তু কি ভেবে তিনি সেটি ফেলেন না, ভাবেন কি রয়েছে একবার দেখাই যাক না!

অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্তটি নিয়েছিলেন বলে বিদ্যা বালানের সঙ্গে কথা বলার সুযোগ পাননি পরিচালক। যদিও পরে এই খবরটি শুনে ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েন অভিনেত্রী। এর আগেও ইরফান এবং বিদ্যা একসঙ্গে কাজ করলেও পর্দায় একসঙ্গে আসা হয়নি তাঁদের, তাই এই সিনেমাটি বিদ্যার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি।

আরও পড়ুন: এক সময় সহ্য করেছিলেন অপমান, বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ রিলিজের আবেদন করলেন সৌরভ

ইরফানের বিপরীতে বিদ্যার কাজ করার সুযোগ

১৯৯৯ এবং ২০০০ সালে এই সিনেমার শুটিং করেছিলেন বিদ্যা। যদিও ততদিনে তিনি ‘হাম পাঁচ’ নামে একটি টিভি শো করে জনপ্রিয় হয়েছিলেন কিন্তু সেটি দেখেননি সার্থক। বরং সার্থক দেখেছিলেন একটি বিজ্ঞাপন যেখানে বিদ্যা একজন সৈনিকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। বিদ্যাকে দেখে মুগ্ধ সার্থক চিন্তা করেছিলেন যে তাঁর আগামী ছবিতে বিদ্যাকে নেবেন তিনি।

সার্থক পরিচালিত এই একটি সিনেমাতেই কাজ করেছিলেন ইরফান। এরপর একসঙ্গে আর কাজ করে ওঠা হয়নি। ইরফান পরবর্তীকালে একজন বড় তারকা হয়ে উঠেছিলেন তাই তাঁর সময় পাওয়া অথবা তাঁকে সঠিক পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা ছিল না সার্থকের, তাই এক সঙ্গে কাজ করে ওঠা হয়নি দুজনের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks