...
...
Next Story

Ditipriya Roy: ফের ছোটপর্দায় দেখা যাবে দিতিপ্রিয়াকে, কোন চ্যানেলে, কোন ভূমিকায় দেখা যাবে?

Ditipriya Roy: বড় পর্দা থেকে ছোট পর্দা, সব জায়গায় সমান দক্ষতায় অভিনয় করে বারবার সকলের মন জয় করে নিয়েছেন দিতিপ্রিয়া রায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় হোক অথবা রানী রাসমণি ধারাবাহীকে পরিণত একটি চরিত্রে অভিনয়, দিতিপ্রিয়া বারবার দেখেছেন তিনি যে কোনও চরিত্রেই কতটা সাবলীল।

Published on: Jul 20, 2026, 16:00:54 IST
Advertisement

Ditipriya Roy: বড় পর্দা থেকে ছোট পর্দা, সব জায়গায় সমান দক্ষতায় অভিনয় করে বারবার সকলের মন জয় করে নিয়েছেন দিতিপ্রিয়া রায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় হোক অথবা ‘রানী রাসমণি’ ধারাবাহিকে পরিণত একটি চরিত্রে অভিনয়, দিতিপ্রিয়া বারবার দেখেছেন তিনি যে কোনও চরিত্রেই কতটা সাবলীল।

ফের ছোটপর্দায় দেখা যাবে দিতিপ্রিয়াকে
ফের ছোটপর্দায় দেখা যাবে দিতিপ্রিয়াকে

তবে ‘চিরদিনই তুমি যে আমা’র ধারাবাহিক চলাকালীন সহ অভিনেতা জীতু কমলের সঙ্গে মতবিরোধ তৈরি হয় অভিনেত্রীর। তৈরি হয় একাধিক সমস্যা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলতে থাকে মন্তব্য, পাল্টা মন্তব্য। মাঝে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও পরবর্তীকালে এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসা সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া।

আরও পড়ুন: মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

তবে এই ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেও দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। মাঝে সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানে অতিথি হয়েও এসেছিলেন তিনি। এবার শুনতে পাওয়া যাচ্ছে, আবার নাকি ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন দিতিপ্রিয়া।

টলিউডের অন্দর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, এই বছর সান বাংলার মহালয়ায় দুর্গা রূপে দেখতে পাওয়া যাবে দিতিপ্রিয়া রায়কে। দুর্গাপুজো আসতে, আর মাত্র ১০০ দিন বাকি, তাই ইতিমধ্যেই প্রত্যেকটি চ্যানেল মহালয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

প্রতিবছর স্টার জলসা, জি বাংলা এবং সান বাংলায় অনুষ্ঠিত হয় মহালয়া যেখানে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন দেবদেবীর সাজে পারফর্ম করতে দেখা যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক, বড় পর্দার একাধিক অভিনেত্রী একাধিকবার দুর্গা সাজে সেজেছেন।

এই বছর নাকি একটি চ্যানেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অন্য একটি চ্যানেলে অঙ্কিতা মল্লিককে দুর্গার রূপে দেখতে পাওয়া যেতে পারে। শুভশ্রী এবং অঙ্কিতার পর এবার মহালয়ায় দুর্গা সাজে দিতিপ্রিয়ার কথা উঠে আসতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks