Ditipriya Roy: জীতুর সঙ্গে ঝামেলায় ছাড়েন চিরদিনই! ‘ভণ্ডামি যখন…’, দিতিপ্রিয়ার ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে জল্পনা

শোনা যাচ্ছে সান বাংলার মহালয়া অনুষ্ঠানে তিনি মা দুর্গা হিসেবে দেখা যাবে দিতিপ্রিয়াকে। জীতু কমলের সঙ্গে ঝামেলার কারণে মাঝপথে ছাড়তে হয়েছিল চিরদিনই তুমি যে আমার। যদিও আপাতত চর্চায় অভিনেত্রীর ইঙ্গিতবাহী ইনস্টাগ্রাম পোস্ট। 

Published on: Jul 21, 2026, 16:00:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বহুদিন ধরে নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি দিতিপ্রিয়া রায়কে। জি বাংলায় ‘চিরদিনই তুমি যে আমার’ মেগায় তাঁর চরিত্র অপর্ণা জায়গা করে নিয়েছিল দর্শক মনে। এমনকী, পর্দায় অপর্ণা আর আর্য সিংহ রায় অর্থাৎ জিতু কমলের কেমিস্ট্রিও মন কেড়েছিল সকলের। তবে জীতুর সঙ্গে মনোমালিন্যের কারণে মাঝপথেই ছাড়েন ‘চিরদিনই’-র কাজ। তারপর থেকে এখনো নিজের নতুন কোনো প্রোজেক্টের ঘোষণা করেননি।

‘ভণ্ডামি যখন…’, ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট দিতিপ্রিয়ার।
‘ভণ্ডামি যখন…’, ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট দিতিপ্রিয়ার।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চার জন্ম দিয়েছে দিতিপ্রিয়ার একটি পোস্ট। যেখানে লেখা, ‘ভণ্ডামি যখন স্বাভাবিক হয়ে যায়, তখন সততাই মানুষের কাছে অস্বস্তিকর লাগে।’

ধারাবাহিকের সেটে নায়ক ও নায়িকার মধ্যে ঝামেলা কোনো নতুন ব্যাপার নয়। তবে জীতু আর দিতিপ্রিয়ার ঝামেলার জল গড়ায় অনেক দূর। দুজনের মধ্য়ে সমস্যা এতটাই বেড়েছিল যে, একে-অপরের সঙ্গে শট দিতেও পারতেন না শেষের দিকে। ব্যবহার করা হত বডি ডাবল। এনওসি দিয়ে দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়ার পর সেই জায়গায় এসেছিলেন নতুন নায়িকা শিরিন পাল। তবে ধাক্কা আসে ধারাবাহিকের টিআরপিতে। কয়েকমাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ‘চিরদিনই তুমি যে আমার’।

দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম পোস্ট।
দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম পোস্ট।

যদিও দিতিপ্রিয়া রায়কে নিয়ে টেলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই বছর সান বাংলার মহালয়া অনুষ্ঠানে তিনি মা দুর্গা হিসেবে ধরা দেবেন। তবে চ্যানেল বা অভিনেত্রী কারোর তরফেই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান দিতিপ্রিয়া। পাঁচ বছর ধরে চলেছিল এই মেগা। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনি' সিনেমায় বুঁচকি চরিত্র দিয়ে বড় পর্দায় পা রাখেন। অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিং অভিনীত হিন্দি ছবি 'বব বিশ্বাস'-এও ছিলেন দিতিপ্রিয়া। এছাড়াও তিনি 'অভিযাত্রিক', 'আয় খুকু আয়', এবং 'কলকাতায় চলন্তিকা'-র মতো ছবিতে কাজ করেছেন।

জিতু কমলের সঙ্গে ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ার পর দিতিপ্রিয়া রায় নিজেকে সব ধরনের বিতর্ক ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছিলেন। এমনকী, পরিবারের সঙ্গে সমুদ্রের ধারে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল তাঁকে। বলেছিলেন, ‘আগামী এক মাস নিজেকে সব কিছুর থেকে দূরে রাখতে চাই। ঘুরতে ভালোবাসি। ইচ্ছে আছে দূরে কোথাও ঘুরতে যাওয়ার। এত জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপাতত জীবনটা ব্যক্তিগত থাক।’ আপাতত দিতিপ্রিয়ার ভক্তরা তাঁকে নতুন কোনো চরিত্রে দেখার জন্য একপ্রকার মুখিয়ে আছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More