...
...
Next Story

বাংলার গণ্ডি পেরিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে দিব্যাণী, কার বিপরীতে করবেন অভিনয়?

Divyani Mondal: ছোট পর্দার হাত ধরে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছিলেন দিব্যাণী মন্ডল। খুব সম্প্রতি অভিনয় করছেন গুনগুন করে মহুয়া ছবিতে। এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। তবে ছবিটি মুক্তির আগেই আবার একটি বড় সুখবর দিলেন অভিনেত্রী।

Published on: Jul 5, 2026, 17:49:25 IST
Advertisement

Divyani Mondal: ছোট পর্দার হাত ধরে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছিলেন দিব্যাণী মন্ডল। খুব সম্প্রতি অভিনয় করছেন ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে। এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। তবে ছবিটি মুক্তির আগেই আবার একটি বড় সুখবর দিলেন অভিনেত্রী।

বাংলার গণ্ডি পেরিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে দিব্যাণী
বাংলার গণ্ডি পেরিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে দিব্যাণী

বাংলার গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পেলেন দিব্যাণী। এবার তেলেগু ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। পরিচালক বিরেশ কোকোর ছবির হাত ধরে নিজের নতুন যাত্রা শুরু করতে চলেছেন অভিনেত্রী।


আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

এই ছবিতে দিব্যাণীর বিপরীতে অভিনয় করবেন সুস্বরা তরঙ্গ। অর্থাৎ এই ছবিটি তৈরি হতে চলেছে দুই নতুন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে। ছবির শুভ মহরত হয়ে গিয়েছে তবে ছবির নাম এখনো ঠিক করা হয়নি। তবে খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe