...
...
Next Story

প্রসেনজিতের সৎ বোনকে চেনেন? তাঁর সঙ্গে কেমন সম্পর্ক নায়কের?

প্রসেনজিতের এই বড় প্রাপ্তির খবর প্রকাশ্যে আসতেই নায়ককে সকলে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। দাদা এই সাফল্যে যেমন খুশি নায়কের নিজের বোন পল্লবী চট্টোপাধ্যায়। তেমনই সমান ভাবে উত্তেজিত সৎ বোন সাম্ভবী চট্টোপাধ্যায়ও। চেনেন তাঁকে?

Published on: Jan 31, 2026, 08:46:28 IST
Advertisement

শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম অভিনয় শুরু করেন তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি 'ছোট্ট জিজ্ঞাসা'তে। এই ছবিটি ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তি পায়। এরপর বড় হয়ে ‘শত্রু’তে খলনায়ক হিসেবে ধরা দেন। তারপর একসময় রোম্যান্টিক হিরো হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে প্রসেনজিৎ হয়ে ওঠেন টলিপাড়ার প্রিয় বুম্বাদা। বাণিজ্যিক ছবির মাধ্যমে বাংলা বিনোদনের ব্যবসাকে যেমন তিনি নতুন মোড় দিয়েছেন। তেমনি ভিন্ন ধারা বাংলা ছবিতেও তাক লাগিয়েছেন। তাছাড়াও সম্প্রতি টলিপাড়ার গন্ডি ছাড়িয়ে তিনি বি-টাউনেও পাড়ি জমিয়েছেন।

প্রসেনজিতের সৎ বোন কে চেনেন? তাঁর সঙ্গে কেমন সম্পর্ক নায়কের?
প্রসেনজিতের সৎ বোন কে চেনেন? তাঁর সঙ্গে কেমন সম্পর্ক নায়কের?

আরও পড়ুন: 'ও আমাকে…', ‘পদ্মশ্রী’ প্রাপ্তির খবর পেয়ে যা বললেন বিশ্বজিতের দ্বিতীয় স্ত্রী প্রসেনজিতের সৎ মা ইরা

একটা সময় নিজ কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন বাংলা সিনে ইন্ড্রাস্ট্রিকে। তাঁর এই কঠোর পরিশ্রম ও সাধনা এবার স্বীকৃতি পেয়েছে। রবিবার ঘোষণা করা হয়েছে তিনি 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন: বিচ্ছেদ বিতর্ক সরিয়ে ফের কি কাছাকাছি প্রান্তিক-অঙ্কিতা? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল, মুখ খুললেন তাঁরা

প্রসেনজিতের এই বড় প্রাপ্তির খবর প্রকাশ্যে আসতেই নায়ককে সকলে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। দাদা এই সাফল্যে যেমন খুশি নায়কের নিজের বোন পল্লবী চট্টোপাধ্যায়। তেমনই সমান ভাবে উত্তেজিত সৎ বোন সাম্ভবী চট্টোপাধ্যায়ও। সাম্ভবী হলেন প্রসেনজিতের বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর দ্বিতীয় স্ত্রী ইরা চট্টোপাধ্যায়ের কন্যা। বিশ্বজিতের দ্বিতীয় স্ত্রী ইরা চট্টোপাধ্যায় মঞ্চ নাটকের সঙ্গেও যুক্ত। তিনি প্রোডিউসার-ডিরেক্টর হিসেবে কিছু কাজ করেছেন মঞ্চে।

দাদার এই বিরাট সাফল্য প্রসঙ্গে সাম্ভবী আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘আমার বন্ধুরাও খুব উত্তেজিত। বহু বছর আগে আমার কিছু কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল দাদার।’ দাদার সঙ্গে খুবই মধুর সম্পর্ক সাম্ভবীর। তবে বৌদি অর্পিতা তাঁর আরও কাছের। মুম্বইতে গেলে সৎ মা ও বোনকে নিয়ে প্রায়ই ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করতে যায় নায়ককে।

আরও পড়ুন: মেগায় ফিরছেন সাহেব! সুস্মিতা নয়, নতুন ধারাবাহিকে স্টার জলসার এই নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক?

প্রসঙ্গত, দিল্লির কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়েছিল রবিবার যে, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe