মুখোশ মানুষের প্রেমে মজেছেন দিশা পাটনি? তলবিন্দরের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন নায়িকা?
বলিউড অভিনেত্রী দিশা পাটনি সঙ্গে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেম চর্চা এখন তুঙ্গে। আর এর মধ্যেই কোনও রাখ ঢাক না করে তাঁরা দু'জন দু'জনের হাত ধরে লোলাপালুজাতে একটি গানের অনুষ্ঠানে এলেন তাঁরা।
বলিউড অভিনেত্রী দিশা পাটনি সঙ্গে পাঞ্জাবি গায়ক ‘মুখোশ মানুষ’ তলবিন্দরের প্রেম চর্চা এখন তুঙ্গে। আর এর মধ্যেই কোনও রাখ ঢাক না করে তাঁরা দু'জন দু'জনের হাত ধরে লোলাপালুজাতে একটি গানের অনুষ্ঠানে এলেন তাঁরা। অনুষ্ঠানের পরও তাঁরা দু'জনেই একই গাড়িতে করে ফেরেন। তাঁদের এই অকপট আচরণ খুব স্বাভাবিক ভাবেই তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। অনেকেই মনে করছেন তাঁরা এইভাবেই তাঁদের প্রেমে সিলমোহর দিয়েছেন।

আরও পড়ুন: 'বর্ডার ২'-এ অক্ষয়, সুনীলদের ক্যামিও! 'আমরা ধুরন্ধরের পরে শ্যুটিং করেছি', জানালেন নির্মাতারা
ইতিমধ্যেই দিশা পাটনি এবং তলবিন্দরের বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। প্রথমে, তাঁরা দু'জনেই একে অপরের অনুষ্ঠানে পৌঁছেছিলেন। এর পরে, তাঁরা দুজনেই হাত ধরে লোলাপালুজা সঙ্গীত অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন। কোনও দ্বিধা ছাড়াই তাঁদের দু'জনকে একে অপরের সান্নিধ্য উপভোগ করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'ও আমাকে…', ‘পদ্মশ্রী’ প্রাপ্তির খবর পেয়ে যা বললেন বিশ্বজিতের দ্বিতীয় স্ত্রী প্রসেনজিতের সৎ মা ইরা
দিশা এবং তলবিন্দরের প্রেমের গুঞ্জন শুরু হয় কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ে থেকে। সেখানে একসঙ্গে দেখা যায় তাঁদের। দেখা যায় দিশা তলবিন্দরের হাত ধরে ছিলেন। তাঁদের সেই ভিডিয়ো ব্যপক ভাবে ভাইরাল হয়। পরে, নূপুরের রিসেপশনে তাঁদের আলাদা দেখা যায়।
আরও পড়ুন: 'সবটা নির্ভর করে…', আরজে মাহাভাশের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট যুজবেন্দ্রর!
এই ভিডিয়ো দেখে একজন নেটিজেন জিজ্ঞাসা করেছিলেন, ‘তলবিন্দর কেন তাঁর মুখ লুকিয়ে রাখছে যখন তার মুখ ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে?’ আরও একজন বললেন, ‘এঁরা তারা বীরের মতো সম্পর্ক ভেঙে ফেলবে না তো।’ কেউ কেউ জিজ্ঞাসা করছেন, ‘অ্যালেক্স কে?’ আর একজন লেখেন, ‘যদিও ওঁদের কোনও সম্পর্ক না থাকে, তাহলে দিশার ট্যাটু কেন করল?’ একজন নেটিজেন লেখেন, ‘এখন ওঁরা হাত ধরে হাঁটছে... আগে ওঁরা লুকিয়ে লুকিয়ে পালিয়ে যেত।’
প্রসঙ্গত, তলবিন্দর সিং সিধু একজন গায়ক, সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত প্রযোজক। তিনি পাঞ্জাবের বাসিন্দা এবং হিপ-হপের একজন দক্ষ শিল্পী। তবে, পাঞ্জাবি গানের কথা এবং পশ্চিমা বিটের তাঁর মিশ্রণ বেশ বিখ্যাত। তাঁর ‘দিল মেরা’, ‘তেরা সাথ’, ‘সেভ মি’, ‘হাসিন’ এবং ‘নাশা’ গানগুলি বেশ জনপ্রিয়। তবে তিনি তাঁর মুখ দেখান না। সোশ্যাল মিডিয়ায় হোক বা জনসমক্ষে, তাঁর মুখ রঙে ঢাকা থাকে।
E-Paper











