...
...
Next Story

জন্মদিনেও ছুটি নেই, কেক কাটার পরেই পুরোদমে নাচের ক্লাস নিলেন ডোনা

ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ছাড়াও তিনি একজন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। ২২ অগস্ট ৫০ বছর বয়সে পদার্পণ করলেন ডোনা।

Published on: Aug 22, 2026, 22:00:52 IST
Advertisement

ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ছাড়াও তিনি একজন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। ২২ অগস্ট ৫০ বছর বয়সে পদার্পণ করলেন ডোনা। এই দিন পরিবারের সঙ্গে কেক কাটার পর লং ড্রাইভে অথবা দূরে কোথাও ঘুরতে গেলেন না বরং জন্মদিনের দিন পুরোটাই কাটলো ছাত্রীদের সঙ্গে।

কেক কাটার পরেই পুরোদমে নাচের ক্লাস নিলেন ডোনা
কেক কাটার পরেই পুরোদমে নাচের ক্লাস নিলেন ডোনা

জন্মদিনের দিন কন্যা স্বামী এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা গেল ডোনা গঙ্গোপাধ্যায়কে। মায়ের জন্মদিন উপলক্ষে বিদেশ থেকে বাড়ি ফিরেছেন সানাও। হাজারো ব্যস্ততার মধ্যেও স্ত্রীর জন্মদিনে স্ত্রীর পাশে থাকতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

কিন্তু যার জন্মদিন তার যে নিঃশ্বাস ফেলার সময় নেই! কেক কাটার পরেই তিনি ফিরে গেলেন নিজের কাজে। নাচের স্কুলের স্টুডেন্টদের না শেখানোর মধ্যেই জন্মদিনের দিন অতিবাহিত করলেন তিনি। ডোনা গঙ্গোপাধ্যায়ের এই নিষ্ঠা দেখে আপ্লুত সকলে।

আরও পড়ুন: 'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks