...
...
Next Story

জোর করে আটকে রাখা গেল না দুলারিকে, নতুন রূপে সকলকে চমকে দিল সে

গত ২৯ জন থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুলারি। ইতিমধ্যেই দেবপ্রিয়া নিজের অভিনয় দক্ষতার দ্বারা সকলের মন জয় করে নিয়েছে। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে কলেজে পড়তে এসে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। কিন্তু কোন না কোনভাবে সে নিজেকে প্রমাণ করেই ছাড়ছে।

Published on: Aug 1, 2026, 18:30:53 IST
Advertisement

গত ২৯ জুন থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘দুলারি’। ইতিমধ্যেই দেবপ্রিয়া নিজের অভিনয় দক্ষতার দ্বারা সকলের মন জয় করে নিয়েছে। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে কলেজে পড়তে এসে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। কিন্তু কোন না কোনভাবে সে নিজেকে প্রমাণ করেই ছাড়ছে।

জোর করে আটকে রাখা গেল না দুলারিকে
জোর করে আটকে রাখা গেল না দুলারিকে

এবার দুলারিকে প্যাচে ফেলার জন্য তার নাম নাচের কম্পিটিশনে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে দুলারি কম্পিটিশনে অংশগ্রহণ করতে না করলেও পরে যখন তাকে চ্যালেঞ্জ করা হয় সে তখন সম্মতি জানায়। কিন্তু দুলারি সম্মতি জানাতেই আবার সকলে চিন্তায় পড়ে যায় কারণ দুলারিকে হারানো এত সোজা নয়।

আরও পড়ুন: ‘মনে হচ্ছে সিরিয়াল দেখছি…’, ‘রামায়ণ’-এ লারাকে দেখে হতাশ নেটপাড়া

প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে দুলারি যে ঘরে পোশাক নিতে আসে সেই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বারবার চিৎকার করেও দুলারি কিছুতেই বেরিয়ে আসতে পারে না। ওদিকে দুলারির নাম এনাউন্স করা হলেও সে ঘর থেকে বেরিয়ে আসতে পারে না পারে সকলে চিন্তায় পড়ে যায়।

কিন্তু এত সহজে তো হেরে যাওয়ার পাত্রী নয় দুলারি। তাই সকলে যখন ভাবছে দুলারিকে আর প্রতিযোগিতায় দেখতে পাওয়া যাবে না ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে স্টেজে আসে দুলারি। দুলারির নতুন রূপ দেখে সকলে অবাক হয়ে যায়। লাল পাড় সাদা শাড়িতে যেন সাক্ষাৎ মা দুর্গার সাজে সেজে ওঠে দুলারি।

আরও পড়ুন: বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ, প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

দুলারির জীবনের যুদ্ধ এখনও অনেকটা বাকি। এই যুদ্ধে তার সঙ্গে কে থাকে বা কে তাকে ছেড়ে দেয়, তা জানা যাবে আগামী পর্বে। কিন্তু আপাতত দুলারির এই মঞ্চ জয়ের গল্প দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ২ অগস্ট ঠিক বিকেল ৫ টায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks