জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুলারি। এই ধারাবাহিকে একটি গ্রামের মেয়ে শহরে এসে লেখাপড়া করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কিন্তু এই শহরেই যে তার বাবা থাকে সেটা সে আজও জানে না। কিন্তু নিজের অজান্তেই বাবার পরিবারের সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠে সে। কিন্তু শুধু অচেনা অজানা এই মানুষগুলোর প্রিয় পাত্রী সে হয়নি, সে আরো একজনের ভীষণ প্রিয় একজন মানুষ হয়ে উঠেছে আর সে হল ঋদ্ধ।

ঋদ্ধ দুলারির কলেজের প্রফেসর হলেও সে ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ বোধ করছে। দুলারির ভালো ব্যবহার বারংবার তাকে মুগ্ধ করে। কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। দুলারিকে সবসময় সে আগলে রাখার চেষ্টা করে। এইভাবে একদিন যখন সেই চিন্তা করে যে সে তার মনের কথা বলে দেবে ঠিক তখনই অনুষার ফোন চলে আসে।
আরও পড়ুন: ২৩ নভেম্বর থেকে আসছে ‘আদরের নৌকা’, কোন ধারাবাহিকের জায়গা নিল?
অনুষার ফোন পেয়ে দুলারিকে দাঁড়াতে বলেছে সেখান থেকে চলে যায়। কিন্তু ফোনে অনুষাকে যতটা ভীত লাগছিল ব্যাপারটা একেবারেই সেরকম নয়। ঋদ্ধ গিয়ে দেখে চারিদিকে বেলুন সাজিয়ে রেখেছে সে। এরপর যা ঘটল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ঋদ্ধ।
লাল বেলুনে গোটা বাড়ি সাজিয়ে রেখে অনুষা ঋদ্ধকে প্রপোজ করে। এই কথা শুনে অবাক হয়ে যায় ঋদ্ধ। সে বুঝতে পারে না সে কি করবে। তার কি বলা উচিত সেটাও সে বুঝতে পারে না। একদিকে দুলারি অন্যদিকে অনুষা, এই মুহূর্তে তার কি করা উচিত সেটাই সে ভেবে উঠতে পারে না।
{{/usCountry}}লাল বেলুনে গোটা বাড়ি সাজিয়ে রেখে অনুষা ঋদ্ধকে প্রপোজ করে। এই কথা শুনে অবাক হয়ে যায় ঋদ্ধ। সে বুঝতে পারে না সে কি করবে। তার কি বলা উচিত সেটাও সে বুঝতে পারে না। একদিকে দুলারি অন্যদিকে অনুষা, এই মুহূর্তে তার কি করা উচিত সেটাই সে ভেবে উঠতে পারে না।
{{/usCountry}}আরও পড়ুন: কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়, নেপথ্যে কোন কারণ?
ঋদ্ধ কি সরাসরি সবকিছু সত্যি বলে দেবে নাকি আপাতত নিজের মনের কথা আড়াল করে রাখবে সে? দুলারির প্রতি তার ভালোবাসা সে কি এখনই বলে দেবে? কোন দিকে এগোবে তার জীবন? দুলারি ধারাবাহিকের সম্পর্কের টানাপোড়েন দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ২২ নভেম্বর ঠিক বিকেল ৫:৩০মিনিট থেকে জি বাংলায়।