...
...
Next Story

Rahul Arunoday Banerjee: ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর, ছবি দেখে চোখে জল ভক্তদের

Rahul Arunoday Banerjee: জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইস্টবেঙ্গলকে সমর্থন করেছেন রাহুল, বিভিন্ন আলোচনায় বারবার তুলে ধরেছেন ফুটবলের প্রতি তাঁর এই ভালোবাসার কথা। এবার প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানো হল তাঁর প্রিয় ক্লাবের ম্যাচে।

Published on: Apr 16, 2026, 21:12:27 IST
Advertisement

Rahul Arunoday Banerjee: রাহুলের অকাল প্রয়াণ যেন এখনও মেনে নিতে পারছেন না কেউ। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, তিনি যে রাজনৈতিক দলের সমর্থন ছিলেন, যে ফুটবল টিমের সমর্থন ছিলেন, সেখানেও ছড়িয়েছে বিষাদের সুর। জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইস্টবেঙ্গলকে সমর্থন করেছেন রাহুল, বিভিন্ন আলোচনায় বারবার তুলে ধরেছেন ফুটবলের প্রতি তাঁর এই ভালোবাসার কথা। এবার প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানো হল তাঁর প্রিয় ক্লাবের ম্যাচে।

ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর
ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে রাহুলকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ টিফো নিয়ে এসেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর বৃহস্পতিবারই প্রথমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল, তাই সকলের প্রিয় রাহুলকে এভাবেই শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার

যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের পতাকা গায়ে দিয়ে গ্যালারিতে বসে খেলা দেখছেন রাহুল। ছবিটি দেখে যেন মনে হচ্ছে, সকলের সঙ্গে বসে সত্যি সত্যি তিনি যেন খেলা দেখছেন। ছবিটির নিচে বড় বড় করে লেখা, ‘গ্যালারির আকাশে এক বিষন্ন সূর্যোদয়, লাল হলুদ হৃদয়ে অমর অরুণোদয়।’

উল্লেখ্য, রাহুলের মৃত্যুর ঠিক কিছু সময় আগেই সহজ কথার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছিল রাহুল এবং ব্রাত্য বসুর কথোপকথনের কিছু অংশ। সেই আলোচনাতেও বারবার উঠে এসেছিল ইস্টবেঙ্গলের উন্নতির প্রসঙ্গ। ফলে বোঝাই যায়, প্রিয় দলের শুধু সমর্থক হিসেবে নয় বরং প্রিয় দলের সার্বিক উন্নতি নিয়ে সবসময় চিন্তা করতেন রাহুল।

ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে না ফেরার দেশে চলে যান রাহুল। এই গোটা ঘটনায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে আপাতত ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং ওড়িশার তালসারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe