‘দেশু ৭'- ‘বহুরূপী ২’ কে কড়া টক্কর দিতে হাজির একেনবাবু, টিজারেই মুগ্ধ দর্শক
বাঙালির কাছে দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেলে ঘোরা নয়, বাঙালির কাছে পুজো মানেই বাংলা সিনেমা। অন্যদিকে পরিচালকরাও অপেক্ষা করে থাকেন পুজোর জন্য, দর্শকদের ভালো ভালো ছবি উপহার দিতে।
বাঙালির কাছে দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেলে ঘোরা নয়, বাঙালির কাছে পুজো মানেই বাংলা সিনেমা। অন্যদিকে পরিচালকরাও অপেক্ষা করে থাকেন পুজোর জন্য, দর্শকদের ভালো ভালো ছবি উপহার দিতে। এই বছর দুর্গাপুজোয় একগুচ্ছ ছবি আসতে চলেছে বড় পর্দায়। একদিকে ‘দেশু ৭’, অন্যদিকে ‘এম্পরার ভার্সেস শরৎচন্দ্র’, আছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ও। এই সব কিছুর সঙ্গেই এই বছর প্রতিযোগিতায় নামবে একেন বাবু।
এবার কেরালা কাঁপাতে আসছেন একেনবাবু
একেন বাবুর পুরুলিয়া সফরের শেষেই ঘোষণা করে দেওয়া হয়েছিল দুর্গাপুজোয় আসতে চলেছেন বড় পর্দায়। তবে এবার আর পশ্চিমবঙ্গের মধ্যে নয়, একেনবাবুর পরবর্তী গন্তব্যস্থল কেরালা। এবার টিজার মুক্তির পাশাপাশি ঘোষণা করে দেওয়া হল সিনেমা মুক্তির তারিখ।
প্রতিবারের মতো এই বারেও একেন বাবুর সেই পুরনো রূপ উঠে এলো দর্শকদের সামনে। হালকা চালে কথা বলে যেভাবে তিনি শত্রু নিধন করেন এবারও তার অন্যথা হবে না। তবে এই বছর স্পেশাল চমক হিসাবে থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেন। টিজারের মাঝে উঠে এল অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। সব মিলিয়ে একেন বাবুর কেরালার সফর যে একেবারেই বিপদহীন হবে না তা বলাই বাহুল্য।
একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর। তবে পশ্চিমবঙ্গে ১৫ অক্টোবর মুক্তি পেলেও সারা ভারতবর্ষে এই ছবিটি মুক্তি পাবে ঠিক তারপরে দিন অর্থাৎ ১৬ অক্টোবর। একেনবাবুর এই নতুন সফরের সাক্ষী থাকার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।
ছবিতে ‘একেন’-এর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী তো থাকছেনই। সঙ্গে ‘একেন’-এর বন্ধু 'বাপি'র ভূমিকা দেখা মিলবে সুহোত্র মুখোপাধ্যায় ও 'প্রমথ'র চরিত্রে দেখা যাবে সোমক ঘোষকে। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে এবার নতুন সংযোজন হলেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত এবং অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়।
Home/Entertainment/‘দেশু ৭'- ‘বহুরূপী ২’ কে কড়া টক্কর দিতে হাজির একেনবাবু, টিজারেই মুগ্ধ দর্শক