বেশিরভাগ সময় কপালে গেরুয়া তিলক এবং হাতে রুদ্রাক্ষের মালা জড়িয়ে থাকতে দেখা যায় একতা কাপুরকে। এছাড়াও হাতে থাকে বিভিন্ন আংটি, যা দেখে বোঝাই যায় তিনি জ্যোতিষ শাস্ত্র মেনে চলেন ভীষণভাবে। তবে একতা কাপুরকে এই সাজসজ্জার জন্য বহুবার সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। এবার সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি অকপটে বলিউডকে হিন্দুফোবিক বলে কটাক্ষ করলেন।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্ট চলাকালীন একতা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি হিন্দুফোবিক। বলিউডে পৌরাণিক কাহিনি বা হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করলেই সমালোচনার শিকার হতে হয়। আমাকে তান্ত্রিক কটাক্ষ পর্যন্ত শুনতে হয়েছিল। এই ইন্ডাস্ট্রিতে হিন্দু ধর্ম এবং পৌরাণিক গল্প নিয়ে মানুষের মনে নেতিবাচক মনোভাব রয়েছে।’
আরও পড়ুন: উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’
পরিচালকের মন্তব্য, ‘আমি ক্যামেরার সামনেই বলতে বাধ্য হচ্ছি ইন্ডাস্ট্রিতে প্রচুর হিন্দু বিদ্বেষী মনোভাব পোষণকারী ব্যক্তি রয়েছে। ওদের মনে এক ধরনের ভীতি কাজ করে। পৌরাণিক হিন্দু কাহিনি নিয়ে আলোচনা করলেই সমস্যা! এমনকি আমার ব্যক্তিগত সাজসজ্জা নিয়েও লোকে কটাক্ষ করে।’
একতা বলেন, ‘আমি যেমন ভাবি থাকি সেটা দেখে অনেকে আমাকে তান্ত্রিক বলে উপহাস করেন। অনেকেই আমাকে বলে এমন বিদঘুটে সাজি কেন আমি। কপালে তিলক কাটা বা হাতে সুতো পড়া কি বিদঘুটে সাজের মধ্যে পড়ে? তবে আমি কাউকে ভয় পাই না কারণ আমি গর্বিত হিন্দু।’
আরও পড়ুন: পুজোর আগেই ছোটপর্দায় শরৎচন্দ্রের ‘সব্যসাচী’, কোন চ্যানেলে দেখা যাবে আবিরকে?
{{/usCountry}}আরও পড়ুন: পুজোর আগেই ছোটপর্দায় শরৎচন্দ্রের ‘সব্যসাচী’, কোন চ্যানেলে দেখা যাবে আবিরকে?
{{/usCountry}}প্রযোজকের কথায়, ‘হিন্দু হলে লুকিয়ে পুজো করতে হবে কেন? আমি কেন কাউকে ভয় পাব? আমার ধর্মকে জাহির করতে আমি মোটেই লজ্জা পাই না। যদিও হিন্দু বলে আমি কোনদিন অন্য কোনও ধর্মকে নিয়ে কটাক্ষ অথবা বিদ্রুপ করিনি।’
দ্য ভবান: ফোর্স অফ দ্য ফরেস্ট প্রসঙ্গে
দীপক কুমার মিশ্র পরিচালিত এবং অরুণাভ কুমার রচিত 'দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট' চলচ্চিত্রটি বিহারের লোককথার সাথে কল্পকাহিনী ও অতিপ্রাকৃত উপাদানের সংমিশ্রণ ঘটিয়েছে। এর গল্পটি পাটনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বিহটার মা বন দেবী মন্দিরকে ঘিরে থাকা বিশ্বাস থেকে অনুপ্রাণিত।
চলচ্চিত্রটি ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ভারতে ৮ কোটি আয় দিয়ে এর যাত্রা শুরু করে। এখন পর্যন্ত, চলচ্চিত্রটি দেশীয়ভাবে ৬৯.৩৬ কোটি নেট এবং বিশ্বব্যাপী ৯০.০১ কোটি সংগ্রহ করেছে।