এই মুহূর্তে চলছে ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’- এর শুটিং। এই শুটিংয়েই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ইমরান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যাচ্ছে। নিচে দাঁড় করিয়ে রাখা একটি কালো ভ্যানের ছাদে সেটি সজোরে আছড়ে পড়ল। ওই ভ্যানের খুব কাছাকাছি ছিলেন ইমরান।
আরও পড়ুন: উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’
ভিডিওতে আরো দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু পর মহুর্তে ঝুলন্ত গাড়িটি ভ্যানের উপরে গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ইমরান যদি আর একটু কাছে থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
তবে এই দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি এটি সত্যিই দুর্ঘটনা সেই বিষয় নিয়ে নির্মাতারা এখনও কোন কথা বলেননি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে এই ছবির শুটিং চলাকালীন একটি সেট তৈরি করা হয় যার বাইরে লেখা ছিল বার এন্ড ক্যাফে।
এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন হরিদ্বারের মতো জায়গায় হয়তো বার খুলেছেন কেউ। পরে বোঝা যায় যে এটি শুধুমাত্র একটি শুটিং-এর সেট। তবে হরিদ্বারের মতো জায়গায় এমন সেট দেওয়া নিয়ে নির্মাতাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হালকা গোলযোগ বাঁধে।
{{/usCountry}}এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন হরিদ্বারের মতো জায়গায় হয়তো বার খুলেছেন কেউ। পরে বোঝা যায় যে এটি শুধুমাত্র একটি শুটিং-এর সেট। তবে হরিদ্বারের মতো জায়গায় এমন সেট দেওয়া নিয়ে নির্মাতাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হালকা গোলযোগ বাঁধে।
{{/usCountry}}যদিও এই বিষয় নিয়ে পরবর্তীকালে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ছবির প্রযোজক দীপক মুকুট জানিয়েছিলেন, যে ঘটনাটি ঘটেছিল সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ঘটনা ছিল। ধর্মীয়ভাবে আঘাত করার উদ্দেশ্যে এই সেট তৈরি করা হয়নি। তিনি নিজেও একজন হিন্দু ,তাই হরিদ্বারের মতো একটি জায়গায় বার বা পানশালা খোলার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না।
আরও পড়ুন: পুজোর আগেই ছোটপর্দায় শরৎচন্দ্রের ‘সব্যসাচী’, কোন চ্যানেলে দেখা যাবে আবিরকে?
প্রসঙ্গত, এই ছবিতে ইমরান হাশমি ছাড়া অভিনয় করবেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। ছবিটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে বড় পর্দায়। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক প্রকাশে নিয়ে এসেছেন নির্মাতারা যেখানে ইমরান হাসমিকে ঈশ্বর নামের এক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, যে নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য যে কোনও কাজ করতে রাজি।