...
...
Next Story

সত্যিই কি মেহমুদের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে? নিজেই খোলসা করলেন অভিনেতা

আর ডি বর্মনের বায়োপিকে কারা-কারা অভিনয় করবেন সেই নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে সর্বত্র। বলিউড সূত্র থেকে খবর, এই সিনেমায় নাকি সুপারস্টার রাজেশ খান্নার চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে অক্ষয় কুমারকে। শ্বশুর মশাইয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নাকি উচ্ছ্বসিত অভিনেতা।

Published on: Aug 11, 2026, 18:10:25 IST
Advertisement

আর ডি বর্মনের বায়োপিকে কারা-কারা অভিনয় করবেন সেই নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে সর্বত্র। বলিউড সূত্র থেকে খবর, এই সিনেমায় নাকি সুপারস্টার রাজেশ খান্নার চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে অক্ষয় কুমারকে। শ্বশুর মশাইয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নাকি উচ্ছ্বসিত অভিনেতা।

সত্যিই কি মেহমুদের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
সত্যিই কি মেহমুদের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?

আরডি বর্মনের বায়োটিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার। যদিও ছবিতে ঠিক কারা কারা থাকছেন সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এবার খবর পাওয়া গেল, ছবিতে নাকি মেহমুদের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। এই খবরটা কতটা সত্যি, জানলেন অভিনেতা নিজেই।

সম্প্রতি X কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, তিনি মেহমুদ সাহেবের চরিত্রে অভিনয় করছেন না। খবরটা পুরোপুরি গুজব। তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। এই ছবির জন্য তিনি আদতে প্রস্তাবই পাননি।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

মেহমুদের চরিত্রে ইমরান হাসমির অভিনয় করার কথা জানাজানি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইমরান হাশমি এই দাবি নাকচ করে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই প্রজেক্ট- এর সঙ্গে যুক্ত নন।

আনুষ্ঠানিকভাবে এই ছবির গোটা কাস্টিং এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ। নীরজ পান্ডে পরিচালিত এই ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।

ইমরান হাশমির চলচ্চিত্র

ইমরান বর্তমানে তার ‘আওয়ারাপন ২’-এর মুক্তির অপেক্ষায় আছেন। ছবিটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির কাল্ট ক্লাসিকটির সিক্যুয়েল। মুকেশ ভাট এবং বিশেষ ফিল্মস পরিবেশিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশেষ ভাট, চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী এবং পরিচালনা করেছেন নিতিন কক্কর।

আরও পড়ুন: রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

সিক্যুয়েলটির ট্রেলারে দেখা যাচ্ছে, নির্মাতারা কাল্ট ক্লাসিকটির ওপর ভিত্তি করে নতুন খলনায়ক ও অন্যান্য চরিত্রদের পরিচয় করিয়ে দিচ্ছেন। এই ছবিতে শিবম পণ্ডিত হিসেবে ফিরবেন ইমরান। ফুটেজ দেখে মনে হচ্ছে, ‘আওয়ারাঁপন ২’-এ থাকবে জমজমাট অ্যাকশন, আবেগঘন গল্প এবং ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখা একটি সাউন্ডট্র্যাক। ছবিটি ২০২৬ সালের ১৪ অগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks