Ena Saha: বহুদিন বড় পর্দা থেকে দূরে এনা, নেপথ্যে কি রাজনৈতিক সমস্যা? মুখ খুললেন অভিনেত্রী
Ena Saha: বড় পর্দা থেকে ছোট পর্দা, একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এনা সাহা। তবে তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, প্রযোজকও বটে। তাহলে কেন হঠাৎ রুপালি পর্দা থেকে দূরে চলে গেলেন তিনি? অভিনেত্রীর এই সরে যাওয়ার পেছনে কি রয়েছে কোনও রাজনৈতিক সমস্যা?
Ena Saha: বড় পর্দা থেকে ছোট পর্দা, একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এনা সাহা। তবে তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, প্রযোজকও বটে। তাহলে কেন হঠাৎ রুপালি পর্দা থেকে দূরে চলে গেলেন তিনি? অভিনেত্রীর এই সরে যাওয়ার পেছনে কি রয়েছে কোনও রাজনৈতিক সমস্যা? এবার আনন্দবাজার ডট কম-এর কাছে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
বহুদিন বড় পর্দা থেকে দূরে এনা
টলিপাড়ায় যে বিগত কিছু বছর ধরে রাজনৈতিক সমস্যার মুখে পড়তে হয়েছিল অভিনেতা-অভিনেত্রীদের, সে কথা এক কথায় স্বীকার করে নিচ্ছেন সকলেই। একদিকে ফেডারেশন নিয়ে সমস্যা অন্যদিকে ইম্পা-তেও পিয়া সেনগুপ্তকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তাও এসেছে প্রকাশ্যে।
বিগত কিছু বছর ধরে একাধিক অভিনেতা-অভিনেত্রীকে টলিউডের ব্যান করে দেওয়া হয়েছে। অনেকের কাজ কেড়ে নেওয়া হয়েছে, অনেকের ছবি মুক্তিতে বাধা সৃষ্টি করা হয়েছে। তাহলে কি এমনই কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন এনাও?
রাজনৈতিক সমস্যার কথা উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানান, তিনি কখনওই এরকম কোনও সমস্যার মুখোমুখি হননি। তাঁকে সকলে ভীষণ আগলে রেখেছেন। শুধুমাত্র নিজের কাজের জন্যই এখন তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিয়েছেন তিনি আর তাই সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ত এনা।
এনা বলেন, ‘বেশ কয়েকটি চিত্রনাট্য আসছে আমার কাছে। আমি সবাইকে জানিয়েছি যে আমি অভিনয় করতে চাই। দক্ষিনেও আগে অনেক কাজ করেছি আমি। সেখানেও কথা বলেছি। তাই সেদিকেও এখন মন দিতে চাই।’
রাজনীতির সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন, তিনি রাজনীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবে কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি, খুব স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠান কোনও না কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। এর থেকে বেশি কিছু নয়।
অভিনেত্রীর কথায় স্পষ্ট, তিনি কোনও বিতর্কেই জড়াতে চান না। তবে আগামী দিনে যে খুব তাড়াতাড়ি এনাকে আবার কাজে ফিরতে দেখা যাবে সেটা স্পষ্ট। অভিনেত্রী হিসেবে হোক অথবা প্রযোজক হিসাবে, আবার স্বমহিমায় ফিরতে চলেছেন এনা।
Home/Entertainment/Ena Saha: বহুদিন বড় পর্দা থেকে দূরে এনা, নেপথ্যে কি রাজনৈতিক সমস্যা? মুখ খুললেন অভিনেত্রী