শুক্রবার ঐশ্বর্য রাই বচ্চনের লক্ষ লক্ষ ভক্তের অপেক্ষার অবসান ঘটল। তিনি অবশেষে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেন। তাঁকে প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যায়। তবে এবার এই ঘটনাটি চর্চায়। যদিও প্রতিবারেই তাই হয়। তবে এটা বিশেষ। কারণ তিনি যে ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন, সেই ব্র্যান্ডটি এর আগে মার্টিনেজ হোটেলে তাঁর পোস্টার ব্যবহার না করে অভিনেত্রী আলিয়া ভাটকে প্রধান ভূমিকায় রেখেছিল।
'আমার সবচেয়ে ভালো বন্ধু', কান-এ ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই বললেন উচ্ছ্বসিত ইভা
তাছাড়াও নেটপাড়াকে আরও বেশি উত্তেজিত করে তুলেছিল কান-এ তাঁর প্রিয় বন্ধু, হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। তাঁর সঙ্গে ঐশ্বর্যের পুনর্মিলন! নিজেদের সেরা পোশাকে উজ্জ্বল হয়ে ওঠা এই দুই সুন্দরী রেড কার্পেটে মিলিত হন এবং এই সাক্ষাৎ ভক্তদের মুগ্ধ করেছে।
এর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে ঐশ্বর্যকে দেখে উত্তেজিত ইভা একটুও দেরি না করে সঙ্গে সঙ্গেই তাঁর প্রশংসা করতে শুরু করেন। ঐশ্বর্য হাত বাড়িয়ে দিতেই তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ও আমার সবচেয়ে ভালো বন্ধু! আমরা পৌঁছে গিয়েছি।’ তারপর দু'জনে একে অপরকে জড়িয়ে ধরেন।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে নেটিজেনরা এই দুই সুপারস্টার বন্ধুকে ভালোবাসায় ভরে দেন। একটি কমেন্টে লেখা ছিল, ‘ ইভা লঙ্গোরিয়া + ঐশ্বর্য রাইয়ের বন্ধুত্ব চিরন্তন, এর জন্য অপেক্ষা করাটা সার্থক।’ আরও একটি কমেন্ট ছিল, ‘ওএমজি @aishwaryaraibachchan_arb-কে অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে এই দুই মিষ্টি জুটি আবার মিলিত হল, ঐশ এবং ইভা।’
ঐশ্বর্য প্রথমে কান- এ অমিত আগরওয়ালের ডিজাইন করা এবং মোহিত রাইয়ের স্টাইল করা একটি নীল গাউনে সবাইকে মুগ্ধ করেছিলেন। তাঁর দ্বিতীয় লুকটি ছিল সোফি কুচারের ডিজাইন করা একটি ব্লাশ পিঙ্ক গাউন, যার সঙ্গে ছিল একটি স্বচ্ছ কেপ। উভয় সাজই ফ্যাশন মহলে প্রশংসিত হয়েছিল।
Home/Entertainment/'আমার সবচেয়ে ভালো বন্ধু', কান-এ ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই বললেন উচ্ছ্বসিত ইভা