...
...
Next Story

একই অঙ্গে অনেক রূপ, মানুষের পাশে থেকে একাকীত্ব ঘোচাবে ‘ফ্যামিলিওয়ালা’

গতকাল পরিচালক সুমন ঘোষ ঘোষণা করেছিলেন আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘ফ্যামিলিওয়ালা’।

Published on: Nov 26, 2026, 15:00:58 IST
Advertisement

গতকাল পরিচালক সুমন ঘোষ ঘোষণা করেছিলেন আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘ফ্যামিলিওয়ালা’। বিগত কিছু দিনে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির সঙ্গে যা ঘটলো, তার জন্য তিনি কিছুটা পিছিয়ে এসেছিলেন ছবি মুক্তির জন্য, তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তিনি হাসিমুখে প্রকাশ্যে নিয়ে আসেন তাঁর আসন্ন ছবি ‘ফ্যামিলিওয়ালা’ মুক্তির তারিখ।

মানুষের পাশে থেকে একাকীত্ব ঘোচাবে ‘ফ্যামিলিওয়ালা’
মানুষের পাশে থেকে একাকীত্ব ঘোচাবে ‘ফ্যামিলিওয়ালা’

মুক্তির তারিখ ঘোষণা ঠিক একদিনের মধ্যেই এবার প্রকাশ্যে এলো ছবির টিজার। এই টিজার এমন একজন মানুষের গল্প ঘিরে তৈরি যে শুধুমাত্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে। কাছের মানুষ বা পরিবারের জন্য নয়, সে পাশে দাঁড়ায় অচেনা মানুষের জন্যও।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

ফ্যামিলিওয়ালা, যিনি শুধুমাত্র একজন পিতা অথবা স্বামী নন, তিনি একজন এমন মানুষ যিনি অন্যের একাকীত্ব দূর করে দেওয়ার জন্য সবকিছু করতে পারেন। কিন্তু দিনের শেষে তিনি কি সত্যিই নিজে একা বোধ করেন না? এই মানুষটির একাকীত্ব দূর করবে কে? বন্ধু না পরিবার নাকি এমন কেউ যার কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি?

এই ছবিতে রাজ বন্দ্যোপাধ্যায় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই রাজ ফ্যামিলিওয়ালা নামের এক কোম্পানিতে কাজ করে যাদের কাজ যে মানুষ নিজের জীবনে ভীষণ একা তাদের সঙ্গে সময় কাটানো। রাজের এই কাজ অর্থাৎ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তাঁর জীবনে কতটা একাকীত্ব আসবে?

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

উইন্ডোজ এবং মায়ারিলা ফিল্মস নিবেদিত এই ছবিটি আসছে আগামী ২৪ ডিসেম্বর। এর আগে দুর্গাপুজোর উইনার প্রোডাকশন হাউজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দেবের। এবার আবার সেই লড়াইয়ের পালা। বড়দিনের প্রাক্কালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির ঘোষণা করে দিয়েছেন দেব। সঙ্গে থাকবে শাহরুখ খানের ‘কিং’। সবকিছু মিলিয়ে বড়দিনে বক্স অফিসে যে লড়াই খুব জোরদার হতে চলেছে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks