বেশ কয়েক মাস আগে শোনা গিয়েছিল ইউন্ডোজ প্রোডাকশন হাউজ তাদের নতুন ছবি 'ফ্যামিলিওয়ালা' নিয়ে আসছে। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আজ অর্থাৎ ২০ মে অভিনেতার জন্মদিনের দিন প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।
বেশ কয়েক মাস আগে শোনা গিয়েছিল ইউন্ডোজ প্রোডাকশন হাউজ তাদের নতুন ছবি 'ফ্যামিলিওয়ালা' নিয়ে আসছে। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আজ অর্থাৎ ২০ মে অভিনেতার জন্মদিনের দিন প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।
অভিব্যক্তিতে ভরা 'ফ্যামিলিওয়ালা' প্রথম ঝলক!
ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে 'ফ্যামিলিওয়ালা' শিবপ্রসাদ। আর নেপথ্যে শোনা যাচ্ছে 'রোল, ক্যামেরা, অ্যাকশন'। তারপর অডিশন দেওয়ার ভঙ্গিতে কখনও হেসে, কেঁদে, কখনও রেগে গিয়ে শিবপ্রসাদ বলছেন, 'নমস্কার আমি 'ফ্যামিলিওয়ালা'। তবে এই ভিডিয়ো কেবল অডিশন ভিডিয়োর আঙ্গিকে আটকে নেই। একজন 'ফ্যামিলিওয়ালা' হাসি, কান্না, রাগ, দুঃখের অভিব্যক্তি হয়ে ব্যক্ত হয়েছে। আর শেষটা হয়েছে অনুপম রায়ের সুরে সুরে, 'ফ্যামিলিওয়ালা'রং টাইটেল ট্র্যাকের কয়েক লাইন দিয়ে।
এই প্রথম ঝলকের ভিডিয়োটি পোস্ট করে নির্মাতারা ক্যাপশনে লেখেন, 'দর্শকের কাছে তিনি কখনও পরিচালক, কখনও প্রযোজক, কখনও বা প্রিয় অভিনেতা। কিন্তু সবার ওপরে তিনি একজন ফ্যামিলিওয়ালা। সুমন ঘোষের পরিচালনায় 'ফ্যামিলিওয়ালা' মুক্তি পাচ্ছে ২০২৬-এ। আজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।'
প্রসঙ্গত, এই ছবিতে মুখ্য ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়।রং তো রয়েছেই। শিবপ্রসাদ ছাড়াও এই ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউন্ডোজ প্রোডাকশন হাউজ। ছবিটি নিবেদন করেছে ইউন্ডোজ ও মায়া লীলা ফিল্মস। অনেকেই অনুমান করছেন এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে স্বস্তিকা ও শিবপ্রসাদকে। কিন্তু এই বিষয়ে এখনও নির্মাতা কিছু প্রকাশ্যে আনেনি। তাছাড়াও ছবিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। তিনি 'ঠাকুরজামাই' গানটি গেয়েছেন। পাশাপাশি সেই গানে পারফর্মও করেছেন তিনি।