...
...
Next Story

'আমি চাই না যে ও গেমটা খেলুক...', হঠাৎ এমন কথা কেন বললেন নন্দিনীর বাবা-মা?

বিগ বস বাংলার ঘরে যে প্রতিযোগীদের নিয়ে সবথেকে বেশি চর্চা হয় তার মধ্যে নন্দিনী দত্ত অন্যতম। রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্ক ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল জল্পনা কল্পনা। যদিও এই সম্পর্ক পরবর্তীকালে টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই।

Published on: Oct 14, 2026, 20:30:00 IST
Advertisement

বিগ বস বাংলার ঘরে যে প্রতিযোগীদের নিয়ে সবথেকে বেশি চর্চা হয় তার মধ্যে নন্দিনী দত্ত অন্যতম। রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্ক ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল জল্পনা কল্পনা। যদিও এই সম্পর্ক পরবর্তীকালে টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই।

'আমি চাই না যে ও গেমটা খেলুক...', হঠাৎ এমন কথা কেন বললেন নন্দিনীর বাবা-মা?
'আমি চাই না যে ও গেমটা খেলুক...', হঠাৎ এমন কথা কেন বললেন নন্দিনীর বাবা-মা?

নন্দিনীর পাশাপাশি নন্দিনীর বাবা-মা দুজনেই বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য রেখেছেন মেয়েকে নিয়ে। মেয়েকে নিয়ে নন্দিনীর বাবা যে ভীষণ গর্বিত সে কথা এর আগে বারবার প্রকাশ করেছেন তিনি কিন্তু এবার নন্দিনীর বাবার মুখে শুনতে পাওয়া গেল একেবারে অন্যরকম একটা কথা।

আরও পড়ুন: উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

কিছুদিন আগে নন্দিনীর ঠাকুমা প্রয়াত হয়েছেন যদিও এই খবর জানেন না নন্দিনী। মায়ের শ্রাদ্ধর দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নন্দিনীর বাবা জানান, নন্দিনী ফিরে এলে তিন মাস পর আবার তার ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হবে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দিনীর বাবা জানান তিনি একেবারেই চান না, তার মেয়ে এই গেমটা খেলুক।

আরও পড়ুন: পুজোর আগেই ছোটপর্দায় শরৎচন্দ্রের ‘সব্যসাচী’, কোন চ্যানেলে দেখা যাবে আবিরকে?

তবে নন্দিনীর মা জানান, ছোটবেলা থেকে বিগ বস দেখে বড় হয়েছে নন্দিনী, তাই সে খুব ভালো করে জানে কীভাবে খেলতে হয়। মেয়েকে নিয়ে খুব আশাবাদী নন্দিনী মা ও। যদিও স্বামীর কথায় সহমত পোষণ করেছেন তিনিও।

তবে নন্দিনীর বাবা-মা নন্দিনীকে নিয়ে যাই মন্তব্য রাখুক না কেন আপাতত নন্দিনীকে দর্শকরা বেশ ভালোই গ্রহণ করেছেন তাই খুব সম্ভবত নন্দিনী এখনই বিগ বস বাংলা থেকে বিদায় নেবেন না। এর মধ্যেই আবার সৌরভ দাস এবং রনিতা দাসের বিগ বসের ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার খবর ছড়িয়ে পড়েছে, তাই আগামী দিনে বিগ বস বাংলার আকর্ষণ দর্শকদের মধ্যে যে কিছুটা বাড়বে তা বলাই বাহুল্য।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks