'রিল ভিডিয়ো-র পোজ দিচ্ছিল', বিদ্রুপের পালটা জবাব পুলিশের ভ্যান রুখে দেওয়া রিয়ার!

‘হাঁটুতে চোট থাকা সত্ত্বেও দাঁড়িয়েছিলাম, কোনো পোজ দিইনি’, ইন্টারনেটের নতুন সেনসেশন রিয়া আহির! ২৭ বছরের এই অগ্নিকন্যা দিলেন কড়া জবাব।

Published on: Jul 24, 2026, 21:16:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিট (NEET) পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মুম্বাইয়ের শিবাজি পার্ক ও দাদরে আয়োজিত ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনে এক নজিরবিহীন দৃশ্য সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ধূসর রঙের হুডি পরে অকুতোভয় ভঙ্গিতে মুম্বাই পুলিশের ভ্যান আটকে একা দাঁড়িয়ে যান এক ‘বীরাঙ্গনা’। যে ছবি ভাইরাল আন্তর্জাতিক মিডিয়াতেও। পরে জানা যায়, সেই অগ্নিকন্যার নাম রিয়া আহির (Rhiya Ahir)। শিক্ষার্থীদের অযথা আটক করার প্রতিবাদে তাঁর এই পদক্ষেপ রাতারাতি দেশের আন্দোলনকারী তরুণদের সাহসের প্রতীক হয়ে ওঠে।

'রিল ভিডিয়ো-র পোজ দিচ্ছিল', বিদ্রুপের পালটা জবাব পুলিশের ভ্যান রুখে দেওয়া রিয়ার!
'রিল ভিডিয়ো-র পোজ দিচ্ছিল', বিদ্রুপের পালটা জবাব পুলিশের ভ্যান রুখে দেওয়া রিয়ার!

রিয়া পেশায় মডেল। এরপর থেকেই একশ্রেণীর নেটিজেনরা রিয়াকে নিয়ে ট্রোল করা শুরু করেন এবং তাঁর এই পদক্ষেপকে ‘পোজ দেওয়া’ বা ‘স্ক্রিপ্টেড নাটক’ বলে কটাক্ষ করেন। এবার সেই সমস্ত ট্রোলার ও সমালোচকদের উপযুক্ত জবাব দিয়ে ইনস্টাগ্রামে মুখ খুললেন রিয়া আহির (যাদব)।

‘হাঁটুতে চোট থাকা সত্ত্বেও দাঁড়িয়েছিলাম, কোনো পোজ দিইনি’

ইনস্টাগ্রাম ভিডিওতে রিয়া অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে, তিনি খ্যাতির লোভে বা সামাজিক মাধ্যমে ফুটেজ পাওয়ার জন্য সেখানে যাননি।

নেটিজেনদের কটাক্ষের জবাবে রিয়া স্পষ্ট বলেন, ‘লোকেরা অত্যন্ত বিশ্রীভাবে বলছে যে আমি নাকি বাসের সামনে পোজ দিচ্ছিলাম! সত্যিটা হলো, আমার হাঁটুতে প্রচণ্ড চোট ছিল, ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না। তবুও আমি দেশের তরুণ ও শিক্ষার্থীদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলাম। আপনারা যদি আমার দেশপ্রেম বা সেখানে উপস্থিতি নিয়ে এত প্রশ্ন তুলতে পারেন, তবে নিজের বুদ্ধি দিয়ে সেই সব শিক্ষার্থীদের সমর্থনে গলা তুলুন যাঁদের ভবিষ্যৎ আজ নষ্ট হচ্ছে। আমাকে সমর্থন করতে হবে না, আপনাদের এই সস্তার কমেন্টেরও আমার দরকার নেই!’

তিনি আরও স্পষ্ট করেন যে, আগের দিনও তিনি শিবাজি পার্কে পুলিশের কাছে আটক হওয়া শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন, যার কোনো ভিডিও তিনি কোথাও প্রচার করেননি।

কে এই রিয়া আহির?

২৭ বছর বয়সী রিয়া আহির মুম্বাইয়ের বিনোদন জগতে একজন মডেল, অভিনেত্রী ও উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তাঁর এক লাখের বেশি অনুগামী রয়েছে।

তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন, যার মধ্যে সুমিত পাটওয়ারির সাথে ‘দিলবারা’ (Dilbara) গানটিতে তাঁর সাম্প্রতিক উপস্থিতি বেশ নজর কেড়েছিল। ঘটনার দিন কোহিনুর স্কয়ার থেকে দাদরের দিকে হাঁটার সময় শিক্ষার্থীদের পুলিশ ভ্যানে তুলে নিতে দেখে তিনি আর স্থির থাকতে পারেননি এবং গাড়ির সামনে গিয়ে দাঁড়ান।

মুম্বাইয়ে কড়া আইনি পদক্ষেপ

অন্যদিক, মুম্বাই পুলিশ এই বিনা অনুমতিতে বিক্ষোভের কারণে ইতিমধ্যেই ১৩টি এফআইআর (FIR) দায়ের করেছে এবং প্রায় ৪০০ জনের বিরুদ্ধে বেআইনি জমায়েতের মামলা রুজু করেছে। একইসাথে শহরে আগামী ৬ আগস্ট পর্যন্ত ৫ বা তার বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা (Prohibitory Orders) জারি করা হয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More