Ananya Banerjee: অনন্যার অফিসে মিলল কন্ডোম-রেটচার্ট! বিতর্কিত TMC কাউন্সিলর দেব-আদৃতের সহ-অভিনেত্রী, রয়েছে অরূপ যোগও
অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হিসাবেই টলিপাড়ায় পরিচিত ছিলেন অনন্যা বন্দ্য়োপাধ্যায়। এই তৃণমূল কাউন্সিলর সিরিয়াল ও সিনেমার পরিচিত মুখ। কোন কোন মেগা ও ছবিতে দেখা গিয়েছে তাঁকে?
টলিউডের গ্ল্যামার দুনিয়া এবং রাজনীতির অলিন্দ— দুই জায়গাতেই সমানে বিচরণ কলকাতা পুরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের (মুকুন্দপুর এলাকা) তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। তবে সাম্প্রতিক এক নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন এখন চরম বিতর্কের মুখে।

এমনিতেই ভোট-পরবর্তী সময়ে তৃণমূল ভেঙে খান-খান। চাপে অনন্যার দল। অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে ছিলেন, এপ মাঝেই মুকুন্দপুরে তাঁর ওয়ার্ড অফিসে আছড়ে পড়ে বিক্ষুব্ধ সাধারণ মানুষের জনরোষ। আর সেই অফিস তল্লাশি করতেই সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য।
স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের পার্টি অফিসে ডাঁই করা প্রচুর পরিমাণে কন্ডোম এবং ম্যাসাজ মেশিন উদ্ধার করেছেন বলে খবর। এমনকি অফিসের ভেতরে একটি সুসজ্জিত মেকআপ রুমের হদিশও মিলেছে।
একটি ডায়েরি উদ্ধার হয়েছে যেখানে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং স্থানীয় প্রোমোটারদের নাম ও পাশে ১০ থেকে ১৫ লক্ষ টাকার অঙ্কের উল্লেখ রয়েছে। রাজনীতির অলিন্দের পরিচিত মুখ অনন্য়ার কিন্তু টলিপাড়াতেও অগাধ বিচরণ।
পর্দার ‘পুলিশ’ ও ‘র’ এজেন্ট: অনন্যার বর্ণময় অভিনয় কেরিয়ার
বাস্তব জীবনে তোলাবাজি এবং কন্ডোম বিতর্কে জড়ালেও, রূপোলি পর্দায় কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় বরাবরই অত্যন্ত প্রভাবশালী ও দাপুটে চরিত্রে অভিনয় করে এসেছেন।
টলিউড সুপারস্টার দেব (Dev) অভিনীত এবং অভিজিৎ সেন পরিচালিত ব্লকবাস্টার ছবি প্রধানের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অনন্যার। ছবিতে তিনি একজন নিষ্ঠাবান পুলিশ আধিকারিক-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ ২-তে আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর স্পেশাল এজেন্ট ‘রিয়া’-র চরিত্রে অভিনয় করেন।
‘অরণ্যর প্রাচীন প্রবাদ’, দুলাল দে পরিচালিত এই ডিটেকটিভ ছবিতেও একটি বিশেষ পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
ছোটপর্দার মেগা সিরিয়াল:
‘মিত্তির বাড়ি’: জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে বড়পর্দার মতোই একজন পুলিশ অফিসার-এর জুতোয় পা গলিয়েছিলেন অনন্যা।
‘তুই আমার হিরো’: জি বাংলার এই নতুন মেগা ধারাবাহিকে রুবেল দাস ও মোহনা মাইতির সাথে স্ক্রিন শেয়ার করছেন তিনি। এই ধারাবাহিকেই কেরিয়ারে প্রথমবার একটি পুরোদস্তুর নেতিবাচক ও খলনায়িকা (Vamp Character) চরিত্রে অভিনয় করছেন অনন্যা। ব্যস্ত রাজনৈতিক কেরিয়ার সামলেও অভিনয় চালিয়ে গিয়েছেন প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী।
তাঁর অফিসের উদ্ধার হওয়া জিনিস নিয়ে কী সাফাই অনন্যার? তিনি বলেন, ‘ওটা তো একটা অফিস। ওখানে অফিশিয়াল জিনিসপত্র এবং ফাইল-পত্তর তো থাকবেই। আর সামনেই বর্ষাকাল এসে যাওয়ায় ওয়ার্ড অফিসে বন্যা বা ত্রাণের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। তাছাড়া কয়েকদিন আগেই ঈদ উৎসব ছিল, তাই সেখানে কিছু জামাকাপড়ও রাখা রয়েছে।’
যদিও কন্ডোম বা মেকআপ রুমের উপস্থিতি নিয়ে তাঁর স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


