...
...
Next Story

স্বপ্ন পূরণের আগেই সব শেষ! গঙ্গার জন্ম পরিচয় নিয়ে ষড়যন্ত্র, কী করবে এবার সে?

খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’। গ্রামের মেয়ে হলেও গঙ্গা নিজের স্বপ্ন পূরণ করার জন্য বদ্ধপরিকর। ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছিল, অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে গঙ্গা।

Published on: Jul 24, 2026, 19:29:24 IST
Advertisement

খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’। গ্রামের মেয়ে হলেও গঙ্গা নিজের স্বপ্ন পূরণ করার জন্য বদ্ধপরিকর। ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছিল, অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে গঙ্গা। সে পুলিশের চাকরি পেয়েছে। কিন্তু পুলিশের উর্দি গায়ে দেওয়ার আগেই আবার বড় অঘটন ঘটতে চলেছে গঙ্গার জীবনে।

গঙ্গার জন্ম পরিচয় নিয়ে ষড়যন্ত্র, কী করবে এবার সে?
গঙ্গার জন্ম পরিচয় নিয়ে ষড়যন্ত্র, কী করবে এবার সে?

ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গার জন্ম পরিচয় নিয়ে এবার শুরু হবে নতুন ষড়যন্ত্র। অর্জুনের ভাই গঙ্গার ছোটবেলার ছবি এবং জন্ম পরিচয় জেনে সেটা সকলের সামনে বলে দেয়। এতদিন ধরে গঙ্গা যাদের বাবা বলে ভেবেছে তারা নাকি তার আসল বাবা নয়।

আরও পড়ুন: উল্টো রথের আগেই বড় ধামাকা! ‘উইঙ্কল-টুইঙ্কল’ ছবি মুক্তির তারিখ ঘোষণা সৃজিতের

গঙ্গা নাকি তার মায়ের অবৈধ সন্তান, এই কথা শুনে চমকে যায় গঙ্গা। কিন্তু এর পেছনে রয়েছে অনেক বড় ষড়যন্ত্র সেটা জানার আগেই কি গঙ্গার জীবনের সমস্ত স্বপ্ন ফুরিয়ে যাবে? অর্জুন কি গঙ্গাকে বিশ্বাস করবে? যদি জন্ম পরিচয় নিয়ে যদি সমস্যা হয় তাহলে পুলিশের চাকরি থাকবে তো গঙ্গার?

আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি?

প্রসঙ্গত, ধারাবাহিকে অর্জুন একজন পুলিশ অফিসার। এই চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। অন্যদিকে গঙ্গা চরিত্রে অভিনয় করছেন গীতা এলএলবি খ্যাত হিয়া মুখোপাধ্যায়। ধারাবাহিকে ধূসর চরিত্রে অভিনয় করছেন কৌশম্বি চক্রবর্তী এবং সুদীপ সরকার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe