...
...
Next Story

'বুলেটপ্রুফ কাঁচও বাঁচাতে পারবে না', অমিতাভের পাশাপাশি অভিষেককেও খুনের হুমকি

কিছুতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না অমিতাভ বচ্চন সহ গোটা বচ্চন পরিবার। বিগত কিছুদিনের একাধিকবার খুনের হুমকি পেয়েছেন অমিতাভ। দিওয়ালির আগে নিজেকে বুলেটপ্রুফ কাঁচের মধ্যে আটকেও রেখেছিলেন তিনি

Published on: Nov 16, 2026, 19:35:51 IST
Advertisement

কিছুতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না অমিতাভ বচ্চন সহ গোটা বচ্চন পরিবার। বিগত কিছুদিনের একাধিকবার খুনের হুমকি পেয়েছেন অমিতাভ। দিওয়ালির আগে নিজেকে বুলেটপ্রুফ কাঁচের মধ্যে আটকেও রেখেছিলেন তিনি কিন্তু দিওয়ালি উপলক্ষে সেই বেড়াজাল খুলে বেরিয়ে এসেছিলেন অভিনেতা।

অমিতাভের পাশাপাশি অভিষেককেও খুনের হুমকি
অমিতাভের পাশাপাশি অভিষেককেও খুনের হুমকি

একদিকে অসুস্থতা অন্যদিকে খুনের হুমকি, সবমিলিয়ে যখন অমিতাভ বচ্চনকে নিয়ে সকলে চিন্তিত তখন হুমকির মুখে পড়লেন অভিষেক বচ্চনও। গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ এবার সরাসরি হুমকি দিলেন তারকা পুত্রকে। ইতিমধ্যেই তদন্তে নেমে দিল্লি পুলিশ দুজনকে গ্রেফতার করেছে কিন্তু তাতে যে দুষ্কৃতীরা এতোটুকু দমেনি, সেটা খুব ভালোভাবেই বুঝিয়ে দিলেন গোল্ডি।

আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

সমাজ মাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে গোল্ডি জানিয়েছেন, বিকাশ ঠাকুর ও দীপক সিংহকে গ্রেফতার করা হলেও পরিকল্পনা একই থাকবে। মুম্বইয়ে প্রায় ২০০ জনের বেশি সহযোগী সক্রিয় রয়েছে গোল্ডির, যারা এই কাজ করতে প্রস্তুত। বুলেটপ্রুফ কাঁচ অমিতাভ বা অভিষেককে রক্ষা করতে পারবে না। (যদিও এই পোষ্টের সত্যতা যাচাই করা হয়নি।)

আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

এই হুমকির মধ্যেও সোশ্যাল মিডিয়ায় অনবরত পোস্ট করে চলেছেন অমিতাভ বচ্চন। রবিবার মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়ায় মাত্র দুটি শব্দ লিখেছেন যেখানে তিনি লেখেন, ‘বচ গয়ে’। বাংলায় যার অর্থ ‘বেঁচে গেলাম’। যদিও তিনি কোন পরিপ্রেক্ষিতে এই পোস্ট করেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন এই পোষ্টের মাধ্যমেই তিনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন সকলকে।

অমিতাভ বচ্চনের এই পোস্ট দেখে অনেকেই বলেছেন, বর্ষীয়ান অভিনেতা এই বয়সেও যে সাহস দেখাচ্ছেন তা কুর্নিশ জানানোর মতো। কেউ কেউ আবার লিখেছেন, ঠিক এই জন্যই অমিতাভ বচ্চন আজও সকলের মনে জায়গা করে নিয়েছেন। কেউ কেউ আবার পুরনো দিনের কথা টেনে লিখেছেন, এইজন্যই আপনি বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks