...
...
Next Story

স্বামীকে প্রথম চিঠিতে কী লিখেছিলেন গরিমা? জুবিনের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্ত্রী

দেখতে দেখতে এক বছর অতিক্রম হয়ে গেল, জুবিন গর্গ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় সঙ্গীতশিল্পীর।

Published on: Sep 19, 2026, 18:01:42 IST
Advertisement

দেখতে দেখতে এক বছর অতিক্রম হয়ে গেল, জুবিন গর্গ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় সঙ্গীতশিল্পীর। প্রথমে ঘটনাটি শুনে কেউ বিশ্বাস করেননি কিন্তু পরে যখন জানা যায় সত্যিই জুবিন আর নেই, তখন কান্নায় ভেঙে পড়ে গোটা অসম রাজ্য।

স্বামীকে প্রথম চিঠিতে কী লিখেছিলেন গরিমা?
স্বামীকে প্রথম চিঠিতে কী লিখেছিলেন গরিমা?

অসমের ভূমিপুত্রের এইভাবে মৃত্যু হবে, তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। জুবিনের মৃত্যুর পর সঙ্গীতশিল্পীর স্মৃতিতে একাধিক পদক্ষেপ করতে দেখা যায় প্রশাসনকে। একাধিক বিরল প্রাণীর নামকরণ থেকে শুরু করে জুবিনের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠান সব কিছুর আয়োজন করা হয় সরকারের তরফ থেকে। এর মধ্যেই জুবিনের স্মৃতিতে তৈরি হতে চলা একটি ছবির জন্য কলকাতায় এসেছেন গরিমা।

আরও পড়ুন: সৃজলার সঙ্গে কথা বলতেই রাজবীরের ওপর চটল নন্দিনী, ব্যাপক উত্তেজনা বিগ বসের ঘরে

জুবিনের স্ত্রী হওয়া সত্ত্বেও গরিমা চিরকাল লাইম লাইট থেকে দূরে ছিলেন। কলেজে পড়াকালীন দুজনের প্রথম আলাপ হয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং তারপর প্রেম। জুবিনকে গরিমা এতটাই ভালোবাসতেন যে তিনি আজও বিশ্বাস করতে পারেন না যে তিনি তাঁর স্বামীকে হারিয়েছেন।

আরও পড়ুন: এই বছর কোনও নমিনেশন পেল না ‘বেলা’, ক্ষোভ উগরে দিলেন ভাস্বর

গরিমা বলেন, ‘আমি প্রথম ওকে চিঠি লিখেছিলাম। আমি বলেছিলাম যে ওর গান আমার ভীষণ ভালো লাগে। তখন দুটো মিউজিক অ্যালবাম বেরিয়েছিল ওর। ওর গান আমার এতটাই ভালো লেগেছিল যে আমি সঙ্গে সঙ্গে চিঠি লিখি। আমি ওকে এও জানাই, একদিন ও অনেক বড় গায়ক হবে। সারা পৃথিবীতে ওর নাম হবে। যেভাবে ও গান গাইতে তাদের নতুন প্রজন্মকে ও অনেক ভালো ভালো গান উপহার দেবে।’

শীঘ্রই মুক্তি পাবে ‘লাভ ইউ জুবিনদা’। এই সিনেমার অন্যতম অংশ হলেন স্বয়ং গরিমা। ১০ তারিখ কলকাতায় পা রেখেই তিনি সোজা চলে গিয়েছেন শুটিং ফ্লোরে। জোর কদমে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। গরিমা এই ছবিতে নিজের চরিত্রই অভিনয় করছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks