...
...
Next Story

'অনেকক্ষণ আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না', হঠাৎ কী হল গৌরবের পরিবারে?

২৬ নভেম্বর সন্ধ্যেবেলা আচমকাই গৌরব চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে ভীষণ চিন্তিত দেখতে পাওয়া যায়। ভিডিওটি অন করেই গৌরব বলেন, সরি এত রাতে ভিডিওটা করছি কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না।

Published on: Nov 26, 2026, 22:09:54 IST
Advertisement

২৬ নভেম্বর সন্ধ্যেবেলা আচমকাই গৌরব চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে ভীষণ চিন্তিত দেখতে পাওয়া যায়। ভিডিওটি অন করেই গৌরব বলেন, ‘সরি এত রাতে ভিডিওটা করছি কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। ওর ফোনেও ওকে পাচ্ছি না। ওর লোকেশন ট্র্যাক করতে পারছি না। কি হয়েছে, কোথায় ওকে পাব কিছুই বুঝতে পারছি না।’

হঠাৎ কী হল গৌরবের পরিবারে?
হঠাৎ কী হল গৌরবের পরিবারে?

এইটুকু দেখার পর অনেকেই উদ্বিগ্ন প্রকাশ করেছেন, গৌরবের স্ত্রী ঋদ্ধিমার কি কোনও বিপদ হল? খুব স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন জেগেছে সকলের মনে। কিন্তু তারপরের অংশটি দেখলেই আপনি বুঝতে পারবেন এটি কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করার ভিডিও নয় বরং আসন্ন সিনেমা তান্ডবের একটি প্রচার মাত্র!

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

আসলে এই সিনেমায় জয়ী চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, যার স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে গৌরব চক্রবর্তীকে। খুব সম্প্রতি ছবির অফিশিয়াল পোস্টার প্রকাশে এসেছে যেখানে সন্তানকে বুকে আঁকড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিমি চক্রবর্তীকে।

জানা যায়, জয়ী চোখের সামনে একটা খুন হতে দেখিয়া তারপরেই তার জীবন পুরোপুরি পাল্টে যায়। জয়ী এবং তার সন্তানকে মারার জন্য দুষ্কৃতীরা প্রাণপণ চেষ্টা করে কিন্তু সকলের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায় জয়ী। এই সিনেমায় জয়ীর ভূমিকায় থাকবেন মিমি। গৌরবের এই ভিডিও দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে যে সিনেমায় জয়ী হারিয়ে যাবে এবং তার স্বামী তাকে খুঁজে বেড়াবে।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

স্ত্রীকে খুঁজে না পেয়ে স্বামীর কি অবস্থা হয়, তারই নমুনা সমাজ মাধ্যমে তুলে ধরলেন গৌরব। সিনেমাটি আসছে জি ৫ বাংলায়। যদিও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজ চক্রবর্তীর প্রযোজনায় বহু বছর পর অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কেও। নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks