বৃষ্টিভেজা বিকেলে গঙ্গাপারে রোম্যান্সে মজে টলি দম্পতি, সাক্ষী তাঁদের শিশুপুত্র! চিনতে পারছেন এই তারকা জুটিকে?

‘কোনো পরিকল্পনা নেই। কোনো দর্শনীয় স্থান দেখার তাড়া নেই। কোনো হুড়োহুড়ি নেই। কেবল আমরা তিনজন, বয়ে চলা নদী আর একটা আস্ত বৃষ্টিভেজা দিন…’, মায়াবী ছবি দিলেন টলি নায়িকা। 

Published on: Jun 10, 2026, 19:50:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের অন্যতম মিষ্টি এবং ‘মেড ফর ইচ আদার’ দম্পতি হলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ । সোশ্যাল মিডিয়ায় তাঁদের সুখী গৃহকোণের মিষ্টি মুহূর্তের ছবি মাঝেমধ্যেই অনুরাগীদের মন ভালো করে দেয়। এবার বর্ষার শুরুতেই শহর কলকাতার চেনা ব্যস্ততা থেকে দূরে, এক বৃষ্টিভেজা বিকেলে গঙ্গাপারে রোম্যান্সে মাতলেন এই তারকা জুটি। আর বাবা-মায়ের এই ভালোবাসার আদুরে মুহূর্তের সাক্ষী থাকল তাঁদের একমাত্র শিশুপুত্র ধীর।

বৃষ্টিভেজা বিকেলে গঙ্গাপারে রোম্যান্সে মজে টলি দম্পতি, সাক্ষী তাঁদের শিশুপুত্র! চিনতে পারছেন এই তারকা জুটিকে?
বৃষ্টিভেজা বিকেলে গঙ্গাপারে রোম্যান্সে মজে টলি দম্পতি, সাক্ষী তাঁদের শিশুপুত্র! চিনতে পারছেন এই তারকা জুটিকে?

সম্প্রতি ঋদ্ধিমা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মিষ্টি আউটিংয়ের একগুচ্ছ চমৎকার সিলুয়েট ছবি শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ ভাইরাল।

‘কোনো প্ল্যান নেই, শুধু আমরা তিনজন আর বৃষ্টি…’

ব্যস্ত শুটিং শিডিউল আর দৈনন্দিন জীবনের বাঁধাধরা নিয়ম থেকে কিছুটা সময় বের করে গঙ্গাপারের একটি সুন্দর রিসর্টে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মেঘলা আকাশ এবং রূপোলি গঙ্গার জলরেখা। বারান্দার রেলিংয়ের ধারে দাঁড়িয়ে একে অপরকে ভালোবাসার চুম্বনে ভরিয়ে দিচ্ছেন গৌরব ও ঋদ্ধিমা। আর তাঁদের মাঝখানে দাঁড়িয়ে শান্ত হয়ে বাবা-মায়ের এই মিষ্টি প্রেম দেখছে একরত্তি ধীর।

ছবির ক্যাপশনে ঋদ্ধিমা মনের সমস্ত আবেগ ঢেলে দিয়ে লিখেছেন:

‘কোনো পরিকল্পনা নেই। কোনো দর্শনীয় স্থান দেখার তাড়া নেই। কোনো হুড়োহুড়ি নেই। কেবল আমরা তিনজন, বয়ে চলা নদী আর একটা আস্ত বৃষ্টিভেজা দিন…’

নেটপাড়ার ভালোবাসায় ভাসছে ‘ধীর’-এর পরিবার

ছবিটি পোস্ট হওয়া মাত্রই টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে সাধারণ অনুরাগী— সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সিলুয়েটের আলো-আঁধারির ফ্রেমে ধরা পড়া এই নিখাদ ভালোবাসার মুহূর্তটি যেন যেকোনো রোম্যান্টিক সিনেমার দৃশ্যকেও হার মানায়। নেটিজেনদের অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘কলকাতার বর্ষা আর গঙ্গাপার— এর চেয়ে রোম্যান্টিক কম্বিনেশন আর হতেই পারে না।’ অন্য একজন লিখেছেন, ‘ছোট্ট ধীরকে এই ফ্রেমে দারুণ কিউট লাগছে, একদম পারফেক্ট ফ্যামিলি পিকচার!’

২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া গৌরব ও ঋদ্ধিমার জীবনে ২০২৩ সালে আগমন ঘটে ধীরের। তিনজনের এই ছোট্ট সুখী পরিবার যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে কতটা সুন্দরভাবে উপভোগ করতে জানে, গৌরব-ঋদ্ধিমার এই মিনি ভ্যাকেশনের ছবিই তার সবচেয়ে বড় প্রমাণ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More