দিল্লি থেকে সরে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ, কোথায় অনুষ্ঠিত হবে?
এত বছর রাজধানী দিল্লি থেকে জাতীয় পুরস্কার প্রদান করা হত মনোনীত ব্যক্তিদের। তবে এই প্রথমবার দিল্লি থেকে সরিয়ে নেওয়া হল এই অনুষ্ঠান। এবার প্রথম এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে চলেছে গুজরাট। জানা গিয়েছে, গুজরাটের একতানগর থেকে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
এত বছর রাজধানী দিল্লি থেকে জাতীয় পুরস্কার প্রদান করা হত মনোনীত ব্যক্তিদের। তবে এই প্রথমবার দিল্লি থেকে সরিয়ে নেওয়া হল এই অনুষ্ঠান। এবার প্রথম এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে চলেছে গুজরাট। জানা গিয়েছে, গুজরাটের একতানগর থেকে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

গুজরাটের যেখানে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে সেখানেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এই বছরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দেবেন সকলের হাতে। কিন্তু দিল্লি থেকে কেন গুজরাটে ছড়িয়ে নেওয়া হল এই অনুষ্ঠান?
মনে করা হচ্ছে, স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর মেলবন্ধন করাতেই এই চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, যিনি চন্দু চ্যাম্পিয়ন ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে বিবেচিত হয়েছেন। সেরা হিন্দি ছবি শ্রীকান্ত। ব্রম্ভযুগম ছবির জন্য নির্বাচিত হয়েছেন মাম্মুটি।
আরও পড়ুন: খেলা গৌণ, টাকাটাই মুখ্য, বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা
বিনোদনমূলক সেরা সেরা ফিচার ফিল্মস হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছে কল্কি ২৮৯৮ এডি। আর্টিকেল ৩৭০ নির্বাচিত হয়েছে সেরা ফিচার ফিল্মসের জন্য। এই বছর সৌরভ পালধী পরিচালিত ‘অংক কি কঠিন’ সিনেমার ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী পাচ্ছে সেরা শিশু শিল্পীর পুরস্কার। অন্যদিকে সেরা সিনেমার সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’।
আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে ‘লাপাতা লেডিস’, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ‘পুষ্পা ২’, ‘হনুমান’, ‘স্ত্রী ২’, ‘প্রেমালু’, ‘মাঞ্জুমেল বয়েজ’। ইয়ামি গৌতম ধর ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন। ‘ভক্ষক’ ছবিতে সঞ্জয় মিশ্রের অভিনয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। অজয় দেবগনের 'ময়দান'ও বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছে। এই স্পোর্টস ড্রামাটির 'জানে দো' গানে গীতিকার মনোজ মুনতাশিরের অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন।
আরও পড়ুন: ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?
'স্ত্রী ২' ছবির 'আজ কি রাত' গানটি, যা তার আকর্ষণীয় সুর এবং হুকস্টেপের জন্য সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল, তার ফলস্বরূপ কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী জাতীয় পুরস্কার লাভ করেন। অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রণদীপ হুডা তাঁর ঐতিহাসিক জীবনীমূলক চলচ্চিত্র ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’-এর জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন। সুরকার শাশ্বত সচদেব ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনায় জাতীয় পুরস্কার জিতেছেন।
E-Paper

