'বিয়ের প্রায় ১০-১১ বছর পরে…', স্ত্রী দেবিনার একাধিক বার গর্ভপাত প্রসঙ্গে যা বললেন গুরমিত!
অভিনেতা গুরমিত চৌধুরী সম্প্রতি তাঁর ও স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ে বাবা-মা হওয়ার আগের দীর্ঘ ও আবেগে ভরা সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সন্তান লাভের জন্য এই দম্পতির এক দশকের সংগ্রামের কথা স্মরণ করে গুরমিত জানান, এমন একটা সময় এসেছিল যখন ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন।
অভিনেতা গুরমিত চৌধুরী সম্প্রতি তাঁর ও স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ে বাবা-মা হওয়ার আগের দীর্ঘ ও আবেগে ভরা সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সন্তান লাভের জন্য এই দম্পতির এক দশকের সংগ্রামের কথা স্মরণ করে গুরমিত জানান, এমন একটা সময় এসেছিল যখন ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন।
'বিয়ের প্রায় ১০-১১ বছর পরে…', স্ত্রী দেবিনার একাধিক বার গর্ভপাত প্রসঙ্গে গুরমিত
সম্প্রতি অভিনেতা গুরমিত তাঁর স্ত্রী দেবিনাকে সঙ্গে নিয়ে রাজীব খান্ডেলওয়ালের সঞ্চালিত রিয়্যালিটি শো 'তুম হো না'-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন। ২৮ মে ইউটিউবে একটি প্রোমোতে দেখা যায়, সেখানে দম্পতির বাবা-মা হওয়ার কঠিন যাত্রার কথা বলতে বলতে গুরমিতকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। প্রোমোয় গুরমিত একাধিক গর্ভপাতের সেই খারাপ সময় এবং একটি পরিবার শুরু করার জন্য তাঁদের দীর্ঘ সংগ্রামের কথা খুলে বলেন।
তিনি বলেন, ‘বিয়ের প্রায় ১০-১১ বছর পরে আমাদের সন্তান হয়। বহুবার দেবিনার গর্ভপাত হয়েছে। এক সময় চিকিৎসকেরা বলে দিয়েছিলেন, ওর মা হওয়ার কোনও আশা নেই। কিন্তু আমরা আশা রেখেছিলাম। তারপর ১০-১১ বছরের পর ঈশ্বরের আশীর্বাদের মতো আমাদের দুটি ছোট্ট মেয়ে হয়।’ এই কথায় দেবিনাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
দেবিনা এবং গুরমিত টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। দেবিনা ও গুরমিত ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের এপ্রিলে তাঁদের প্রথম সন্তান, কন্যা লিয়ানা, জন্মগ্রহণ করে। এর মাত্র চার মাস পরেই তাঁরা দেবিনার দ্বিতীয় প্রেগন্যান্সির খবর ঘোষণা করেন। ১১ নভেম্বর দেবিনা ও গুরমিত তাঁদের দ্বিতীয় সন্তান, কন্যা দিবিশাকে স্বাগত জানান। এই অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের টুকিটাকি বিষয় শেয়ার করতে থাকেন।
তাঁরা 'রামায়ণ' শো-তে রাম ও সীতা চরিত্রে অভিনয় করে প্রথম জনপ্রিয়তা লাভ করেন। তাঁরা 'নাচ বালিয়ে' এবং 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৫'-এর মতো বেশ কয়েকটি রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন। গুরমিত 'খামোশিয়া' এবং জেপি দত্তের 'পল্টন'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। তাঁদের 'পতি পত্নী অউর পাঙ্গা- জোড়িওঁ কা রিয়েলিটি চেক' রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছিল।
Home/Entertainment/'বিয়ের প্রায় ১০-১১ বছর পরে…', স্ত্রী দেবিনার একাধিক বার গর্ভপাত প্রসঙ্গে যা বললেন গুরমিত!