...
...
Next Story

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর, ফের প্রেমে পড়েছেন বিজয়? নায়কের পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়

একটা সময় বিজয় বর্মার সঙ্গে তামান্না ভাটিয়ার সম্পর্ক ছিল চর্চায়, তবে কিছুদিন আগেই তা ভেঙে যায়। এবার ভালোবাসা দিবসে বিজয় এমন একটি পোস্ট করেছেন যা দেখে অনেকেই মনে করেন যে বিজয় হয়তো আবার প্রেমের পড়েছেন! সত্যি কি প্রেমে পড়েছেন তিনি?

Published on: Feb 15, 2026, 09:16:54 IST
Advertisement

একটা সময় বিজয় বর্মার সঙ্গে তামান্না ভাটিয়ার সম্পর্ক ছিল চর্চায়, তবে কিছুদিন আগেই তা ভেঙে যায়। এবার ভালোবাসা দিবসে বিজয় এমন একটি পোস্ট করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার জন্ম দিয়েছে। আসলে, বিজয় সোশ্যাল মিডিয়ায় একটি রোমান্টিক ছবি শেয়ার করেন। আর তা দেখে অনেকেই মনে করেন যে বিজয় হয়তো আবার প্রেমের পড়েছেন! সত্যি কি প্রেমে পড়েছেন তিনি?

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন বিজয়? নায়কের পোস্ট ঘিরে শোরগোল
তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন বিজয়? নায়কের পোস্ট ঘিরে শোরগোল

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে বুঁদ দিব্যজ্যোতি-দিব্যাণী! নতুন ছবিতে ভালোবাসার শেখাবেন তাঁরা

বিজয় একটি ছবি শেয়ার করেন সেখানে তাকে একজন মহিলার হাত ধরে থাকতে দেখা যাচ্ছে। তিনি ছবির পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার চিরকালের জন্য শুভ ভালোবাসা দিবস।’ এই পোস্টটি করে তিনি খুশি আহুজা নামে একটি মেয়েকে ট্যাগও করেন।

বিজয়ের পোস্ট দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ধরে নেন যে বিজয়ের জীবনে নতুন কোনও নারী এসেছে, কিন্তু এরপরই আসে আসল ট্যুইস্ট। খুশি আহুজার পেজ গেলে একটি লেখা চোখে পড়ে। সেখানে লেখা, ‘আমি তোমাকে পাগল করে দিয়েছি।’ এর থেকে বোঝা যায় যে, ভ্যালেন্টাইন্স ডে-তে বিজয় সকলের সঙ্গে মজা করেছেন।

আরও পড়ুন: কপালে চন্দন, মাথায় ভেল, টুকটুকে লাল বেনারসীতে বিয়ের আগেই পর্দার কনে বেশে শ্যামৌপ্তি!

কাজের সূত্রে, বিজয় ভার্মাকে শেষ দেখা গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত 'গুস্তাখ ইশক' ছবিতে। ফাতিমা সানা শেখ বিজয়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তাঁকে অনিল কাপুরের সঙ্গে একটি ওয়েব সিরিজ 'ফ্যামিলি বিজনেস'-এ দেখা যাবে।

অন্যদিকে তামান্নাকে সম্প্রতি ‘ও রোমিও’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তাছাড়াও তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তাঁকে ‘উই আর দ্য ফরেস্ট’, ‘রেঞ্জার’ এবং ‘রাগিনী এমএমএস ৩’ -এর মতো ছবিতে দেখা যাবে। ‘উই আর দ্য ফরেস্ট’ ছবিতে তাঁকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে। ‘রেঞ্জার’ ছবিতে তাঁকে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে। সম্প্রতি শোনা গিয়েছে যে, রাগিনী 'এমএমএস ৩' -এ তামান্না এবং আমির খানের ছেলে জুনাইদ খান অভিনয় করবেন নায়িকার বিপরীতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks