...
...
Next Story

পর্দায় ফিরতে চলেছে ‘হে বেবি’, মাঝে ব্যবধান ২০ বছর, কবে থেকে শুরু শুটিং?

২০০৭ সালে মুক্তি পেয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং পরিচালক সাজিদ খানের ছবি হে বেবি। ছবিটি সেই সময় সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া হলেও বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল সিনেমাটি।

Published on: Sep 3, 2026, 22:00:48 IST
Advertisement

২০০৭ সালে মুক্তি পেয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং পরিচালক সাজিদ খানের ছবি ‘হে বেবি’। ছবিটি সেই সময় সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া হলেও বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল সিনেমাটি। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ফারদিন খান এবং বিদ্যা বালান অভিনীত এই ছবির গল্পের স্টোরি লাইন ছিল অপূর্ব। এবার ২০ বছর পর আবার আসতে চলেছে এই ছবি দ্বিতীয় পর্ব।

পর্দায় ফিরতে চলেছে ‘হে বেবি’
পর্দায় ফিরতে চলেছে ‘হে বেবি’

বৃহস্পতিবার নাদিয়াদওয়ালা তাঁর মুম্বাইয়ের অফিসে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারে স্বাগত জানান ক্রিস মিনস্কে। এই সাক্ষাৎকারের সময় প্রযোজক আসন্ন তিনটি সিনেমার শুটিংয়ের জন্য একটি চুক্তির ঘোষণা করেন। এই ছবির মধ্যেই একটি হল হে বেবি ২। এই সিনেমাটির অস্ট্রেলিয়ায় শুটিং হয়েছিল তাই দ্বিতীয় ভাগেরও শুটিং হবে সেই দেশেই।

আরও পড়ুন: পন্ডিচেরিতে শুটিং শেষে নাচ সৃজিত-যিশুর, ‘কিশোরী’ গানে ইধিকাকে ১০ গোল শঙ্করের

অস্ট্রেলিয়ায় ‘হে বেবি’ ছবির শুটিংয়ের স্মৃতিচারণ করে নাদিয়াদওয়ালা এক বিবৃতিতে বলেন, ‘অস্ট্রেলিয়া শুধু মনোমুগ্ধকর সুন্দরই নয়, এটি চলচ্চিত্র নির্মাতাদের জন্য অত্যন্ত পেশাদার, দক্ষ এবং আন্তরিক পরিবেশসহ একটি অসাধারণ চলচ্চিত্র-বান্ধব দেশ। আমাদের পরিচালক থেকে শুরু করে নির্বাহী প্রযোজক পর্যন্ত সবাই সেখানে শুটিং করে দারুণ সময় কাটিয়েছেন এবং আমাদের দলের প্রতি দেখানো সমর্থন ও আন্তরিকতা পুরো প্রক্রিয়াটিকে সত্যিই স্মরণীয় করে তুলেছে।’ তিনি আরও বলেন যে, এখন এই দেশে আরও তিনটি ছবির শুটিং করতে পেরে তিনি আনন্দিত।

অস্ট্রেলীয় চলচ্চিত্র নির্মাতা অনুপম শর্মা বলেছেন, ‘সাজিদ নাদিয়াদওয়ালা এবং তাঁর দল শুধু নিউ সাউথ ওয়েলসে এযাবৎকালের সবচেয়ে বড় তারকা সমাবেশই নিয়ে আসেননি, বরং তাঁদের পেশাদারিত্ব এবং অস্ট্রেলীয় কর্মপদ্ধতির প্রতি শ্রদ্ধার মাধ্যমে তাঁরা সবচেয়ে মধুর স্মৃতিও রেখে গিয়েছেন।’

আরও পড়ুন: নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার, সকলকে আহ্বান জানালেন পাশে থাকার জন্য

হে বেবি সম্পর্কে

‘হে বেবি’ ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করেছেন সাজিদ খান। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ফারদিন খান, রিতেশ দেশমুখ , বিদ্যা বালান, জুয়ানা সাংভি এবং বোমান ইরানি। ছবিটির কাহিনি মালয়ালম ছবি ‘থুভালস্পর্শম’ (১৯৯০) এবং আমেরিকান ছবি ‘থ্রি মেন অ্যান্ড আ বেবি’ (১৯৮৭)-এর কাহিনির অনুরূপ, যা আবার ফরাসি ছবি ‘থ্রি মেন অ্যান্ড আ ক্রেডল’ (১৯৮৫)-এর উপর ভিত্তি করে নির্মিত। নাদিয়াদওয়ালা এখনও ঘোষণা করেননি যে সিক্যুয়েলের জন্য মূল অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক ফিরে আসবেন কিনা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe