Hiran Chatterjee: ২০২৬-এর প্রথম দিকে দ্বিতীয় বার বিয়ে করে সোশ্যাল মিডিয়া উত্তাল করেছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়। অনেকেই ভেবেছিলেন এই বছর হয়ত তিনি আর টিকিট পাবেন না। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে টিকিট পেলেন তো বটেই, বিপুল ভোটে তৃণমূলকে পরাজিত করে জয়ী হয়েছেন শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

একটা সময় ছিল যখন রুদ্রনীল, অনির্বাণ সহ একাধিক তারকাকে টলিউড থেকে ব্যান করে দেওয়া হয়। এই তালিকায় ছিলেন হিরণও। ২০২০ সালে বিজেপি যোগ দেওয়ার পরেই টলিউড ইন্ডাস্ট্রি তাঁকে ব্যান করে দেয় বলে অভিযোগ অভিনেতার। শুধু তাই নয়, হিরণ বলেন দেব নাকি হিরণের কেরিয়ার শেষ করে দেওয়ার প্রার্থনা করেছিলেন!
আরও পড়ুন: ভুলে গেলেন পুরনো অভিমান! নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই ‘দাদা’ শুভেন্দুকে শুভেচ্ছাবার্তা সোহেলের
কী বললেন হিরো হিরণ?
বাংলা হান্টকে দেওয়া সাক্ষাৎকারে হিরণ বলেন, ‘টলিউডে তো সব থেকে বড় ব্যানড আমি। ২০২০ সালে বিজেপি যোগ দেওয়ার পর আমার কোনও সহ অভিনেতা অভিনেত্রী, কোনও পরিচালক বা প্রযোজক আমাকে একবারের জন্য ফোন করে জিজ্ঞাসা করেননি যে আমি কেমন আছি।’
তিনি বলেন, ‘দেব বলেছিল হিরনের ফিল্ম কেরিয়ার শেষ। ঘাটালে হেরে যাওয়ার পর ওর রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। যে আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েই ফিরিয়ে এনেছে এবং দেখিয়ে দিয়েছে দেবের থেকেও বেশি শক্তিশালী পশ্চিমবঙ্গের মানুষ।’
{{/usCountry}}তিনি বলেন, ‘দেব বলেছিল হিরনের ফিল্ম কেরিয়ার শেষ। ঘাটালে হেরে যাওয়ার পর ওর রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। যে আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েই ফিরিয়ে এনেছে এবং দেখিয়ে দিয়েছে দেবের থেকেও বেশি শক্তিশালী পশ্চিমবঙ্গের মানুষ।’
{{/usCountry}}আরও পড়ুন: বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মিঠুন-মমতা, তালিকায় আছেন আর কারা?
সবশেষে হিরণ বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি ব্যক্তি থেকে মানুষ বড়। দেব যত বড়ই সুপারস্টার হন না কেন, তাঁর থেকেও বেশি শক্তি আছে পশ্চিমবঙ্গের মানুষেরা। পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে বিধানসভা ভোটে।’
প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা ভোটে প্রার্থী হয়ে না দাঁড়ালেও তৃণমূলের হয়ে প্রচারে দেখতে পাওয়া গিয়েছিল দেবকে। তবে চিরকালই তিনি সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাসী আর তাই ভোটের ফলাফল বের হওয়ার পর বিজয়ী দলকে শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায় দেবকে।