...
...
Next Story

Honey Bafna: ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প, বিপরীতে থাকবেন কে?

Honey Bafna: ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন হানি, যে ধারাবাহিকটি কিছু মাস আগেই শেষ হয়েছে। এবার আবার নতুন অবতারের ছোটপর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা। ধারাবাহিকের নাম ‘বাবলি সুন্দরী’। এই ধারাবাহিকে একজন সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করবেন হানি।

Published on: Apr 25, 2026, 16:04:58 IST
Advertisement

Honey Bafna: ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন হানি, যে ধারাবাহিকটি কিছু মাস আগেই শেষ হয়েছে। এবার আবার নতুন অবতারের ছোটপর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা। ধারাবাহিকের নাম ‘বাবলি সুন্দরী’। স্টার জলসায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে একজন সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করবেন হানি।

ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প
ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প

সিঙ্গেল বাবা কথাটা যখন উঠল তাহলে বোঝাই যাচ্ছে যে এই ধারাবাহিকে একটি খুদে চরিত্র থাকবে। হানির পর্দার মেয়ে হতে চলেছেন অভিনেত্রী শ্রীনিকা ঘোষাল। ইতিমধ্যেই ‘কথা’ এবং ‘আনন্দী’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছে শ্রীনিকা, এবার হানির মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

আরও পড়ুন: তিন বোনের অতীতের রহস্য উদঘাটন করবে প্রিয়াঙ্কা, কবে মুক্তি পাবে ‘কুহেলি’?

ধারাবাহিকের গল্প প্রসঙ্গে

এই ধারাবাহিকে হানি এমন একজন বাবার চরিত্রে অভিনয় করবেন যার স্ত্রী হঠাৎ মারা যায়। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে বড় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। হানির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অমৃতা দেবনাথ, যিনি ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন।

তবে অমৃতা দেবনাথের চরিত্রটি যেহেতু গল্পের খাতিরে বেশ কিছুদিনের মধ্যেই মারা যাবে তাই হানির বিপরীতে দেখা যাবে আরও এক অভিনেত্রীকে। জি বাংলা রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত স্নেহা গুড়িয়াকে দেখতে পাওয়া যাবে হানির বিপরীতে অভিনয় করতে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ধারাবাহিকে আরও অভিনয় করবেন পুষ্পিতা মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। সাহানা দত্ত প্রযোজিত এই ধারাবাহিকে কে কে অভিনয় করবেন সেটা জানা গেলেও এই ধারাবাহিক কবে থেকে সম্প্রচারিত হবে তা জানা যায়নি।

প্রসঙ্গত, কিছু মাস আগেই ‘অনুসন্ধান’ ওয়েব সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন হানি। এই সিরিজটি যেহেতু অসমাপ্ত তাই দ্বিতীয় পর্বেও হানির উপস্থিতি থাকবে। যদিও অনুসন্ধান সিরিজের দ্বিতীয় পর্বের শুটিং কবে থেকে শুরু হবে তা জানা যায়নি, তবে আপাতত হানি যে নিজের নতুন ধারাবাহিক নিয়ে ভীষণ ব্যস্ত, সেটা বোঝাই যাচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe