...
...
Next Story

Huma Qureshi: অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসছেন হুমা, চেনেন নায়িকার মনের মানুষকে?

Huma Qureshi: ব্যক্তিগত সম্পর্ককে চিরকাল ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী হুমা কুরেশি। তবে আমেরিকায় অভিনেত্রীর বাগদানের খবর প্রকাশ্যে আসার পর তিনি নিজের প্রেমিক রচিত সিংকে সকলের সামনে নিয়ে আসেন।

Published on: May 4, 2026, 12:46:27 IST
Advertisement

Huma Qureshi: ব্যক্তিগত সম্পর্ককে চিরকাল ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী হুমা কুরেশি। তবে আমেরিকায় অভিনেত্রীর বাগদানের খবর প্রকাশ্যে আসার পর তিনি নিজের প্রেমিক রচিত সিংকে সকলের সামনে নিয়ে আসেন। বাগদান পর্ব মিটে যাওয়া মানেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাওয়া। খুব স্বাভাবিকভাবেই তাই এক্ষেত্রেও একটাই প্রশ্ন উঠে আসে, কবে বিয়ের পিঁড়িতে বসছেন হুমা?

অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসছেন হুমা
অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসছেন হুমা

সম্প্রতি একটি সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুর দিকে বিয়ে করার পরিকল্পনা করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই নাকি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্র অনুযায়ী এও জানা গিয়েছে, জাঁকজমক করে নয় বরং ঘরোয়া, অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ের আয়োজন করবেন তাঁরা। পরবর্তীকালে ধুমধুম করে করবেন রিসেপশন। খুব সম্ভবত অনুষ্ঠানটি মুম্বইতেই আয়োজিত হবে।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

উল্লেখ্য, রচিত ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক নামেই তারকার সঙ্গে কাজ করেছেন। তিনি একজন অভিনয় প্রশিক্ষক। আলিয়া ভাট, ভিকি কৌশল, রণবীর সিং- এর মতো একাধিক তারকাকে অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ে যখন চর্চিত প্রেমিকের সঙ্গে উপস্থিত হন হুমা, তখন থেকেই নায়িকার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর যখন সোনাক্ষী সিনহার বিয়েতে তাঁরা একসাথে উপস্থিত হন তখন আর বুঝতে বাকি থাকে না যে মনের মানুষ পেয়ে গিয়েছেন হুমা।

তবে এই ব্যাপারটা নিয়ে যতই আলোচনা হোক না কেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলেন না হুমা। তবে অবশেষে গতবছর বাগদান পর্ব মিটে যাওয়ার পর সংগীতশিল্পী আকাসা সিংহ একটি পোস্ট করেন, যেখানে তিনি রচিতকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘হুমা তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুন রাত কাটালাম।' এরপর দুয়ে দুয়ে চার করতে আর বাকি থাকে না নেট পাড়ার বাসিন্দাদের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe