Shakib Khan: ‘সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম..’, অপু-বুবলী নয়, শাকিবের মন জুড়ে তবে কে?

Shakib Khan: দু-বার গোপনে বিয়ে থেকে বাবা হওয়া- নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে শব্দই খরচ করতে চান না শাকিব খান। অথচ ফলাও করে জানালেন নিজের প্রথম প্রেমের কথা। 

Published on: Jul 26, 2026, 09:01:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য তৃতীয় সন্তানের বাবা হয়েছেন শাকিব খান। তবে পিতৃত্বের স্বাদ পেলেও সেই আনন্দ নিয়ে একটা শব্দও খরচ করেননি ঢালিউডের সুপারস্টার। বুবলীর সঙ্গে বারংবার বিয়ে ভাঙার কথা মুখে বললেও দ্বিতীয়বার মা হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী। অপু বিশ্বাসের সঙ্গে গোপন বিয়ে-র পর বুবলীর সঙ্গেও নিজের দাম্পত্য গোপনেই রেখেছিলেন শাকিব খান। কিন্তু এবার খোলাখুলি নিজের প্রথম প্রেমের কথা বললেন নায়ক। যে প্রেম অসম্পূর্ণই থেকে গিয়েছে। মন থেকে যে নারীকে তিনি একমাত্র বিয়ে করতে চেয়েছিলেন।

‘সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম..’, অপু-বুবলী নয়, শাকিবের মন জুড়ে তবে কে?
‘সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম..’, অপু-বুবলী নয়, শাকিবের মন জুড়ে তবে কে?

ঢালিউড মেগাস্টার শাকিব খান (Shakib Khan)-এর ব্যক্তিগত জীবন বলতেই সাধারণত চর্চায় আসে দুই চিত্রনায়িকা— অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম। তবে এই দুই সম্পর্কের অনেক আগে তাঁর জীবনে ছিল এক গভীর ভালোবাসা, যা এত দিন সাধারণ মানুষের অগোচরেই ছিল। অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙে জীবনের প্রথম প্রেম ও না-পাওয়া সম্পর্কের কথা অকপটে প্রকাশ করলেন শাকিব।

সম্প্রতি চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা (Purnima)-র মুখোমুখি হয়ে জীবনের এই অজানা অধ্যায় প্রকাশ্যে আনেন অভিনেতা।

মিডিয়ার বাইরের মেয়ে, গুলশানের বনেদি পরিবার

অনুষ্ঠানে পুরোনো স্মৃতি মনে করিয়ে পূর্ণিমা যখন শাকিবকে জিজ্ঞেস করেন, ‘একজনের সঙ্গে তোমার ভীষণ কঠিন প্রেম ছিল না?’ তখন শাকিব নিজেও অতীতের স্মৃতিতে ফিরে যান।

অভিনয় জীবনের শুরুর কয়েক বছর পরেই এই সম্পর্কের সূচনা হয়। মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ এবং গুলশানের একটি প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত ও বনেদি পরিবারের সন্তান ছিলেন, যিনি গুলশানের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন। শাকিবের ঘনিষ্ঠ কিছু বন্ধু ও সহকর্মী ছাড়া এই প্রেমের কথা তখন কেউ জানতেন না।

‘তাকে বিয়ে করে সেটেল হতে চেয়েছিলাম’

প্রথম প্রেমের গভীরতা বোঝাতে গিয়ে আবেগপ্রবণ শাকিব বলেন, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, দেখতেও খুব সুন্দর ছিল। আমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসতাম। আমি ওর সঙ্গেই সেটেলড্ হতে চেয়েছিলাম। কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে অতিমাত্রায় অভিমান আর পরিস্থিতির কারণে কীভাবে যে সম্পর্কটা শেষ হয়ে গেল, আজও বুঝতে পারি না। ঘটনাটার জন্য আমার আজও অনুশোচনা হয়।’

পূর্ণিমাও শাকিবের কথার সাথে সুর মিলিয়ে জানান, মেয়েটি সত্যিই অনেক সুন্দরী ছিলেন।

‘মিস করি, কিন্তু আর যোগাযোগ করতে চাই না’

প্রথম প্রেমকে আজও মিস করেন কি না— পূর্ণিমার এই প্রশ্নে শাকিবের স্পষ্ট জবাব, ‘হ্যাঁ, মিস করি। তবে এখন আর কোনো যোগাযোগ নেই এবং করতেও চাই না। তবে ঢাকার রাস্তায় চলাচলের সময় প্রায়ই তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়।’

মেয়েটি যদি এখনো সিঙ্গেল থাকে তবে কি আর কোনো সুযোগ রয়েছে? শাকিব জানান, ‘জানি না, থাকতেও পারে। তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে।’

শাকিবের এই সাক্ষাৎকার ফের বিতর্কের ঝড় তুলেছে। নেটিজেনদের প্রশ্ন, নিজের মেয়ের অস্তিত্ব স্বীকার করতে এত অসুবিধা অথচ ফলাও করে প্রথম প্রেমের বিবরণ দিচ্ছেন শাকিব। নায়ক অবশ্য সে-বিষয় নিয়ে কোনও শব্দ খরচ করেননি এখনও।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More