...
...
Next Story

উইন্ডোজের হাত ধরে নতুন ভূমিকায় ইমন, কোন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি?

উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে ইমন চক্রবর্তীর সম্পর্ক বহু বছরের। ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে গান গাওয়ার মাধ্যমেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন সংগীত জগতে, ওই একই সিনেমায় গান গাওয়ার ফলে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার।

Published on: Nov 26, 2026, 21:10:45 IST
Advertisement

উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে ইমন চক্রবর্তীর সম্পর্ক বহু বছরের। ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে গান গাওয়ার মাধ্যমেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন সংগীত জগতে, ওই একই সিনেমায় গান গাওয়ার ফলে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইমন, তাই উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে একটা আলাদা এই সম্পর্ক ইমনের।

উইন্ডোজের হাত ধরে নতুন ভূমিকায় ইমন
উইন্ডোজের হাত ধরে নতুন ভূমিকায় ইমন

গত ১০ বছরে ইমনকে সকলে চিনেছে সংগীতশিল্পী হিসেবে। কেউ কেউ চিনেছেন সঞ্চালিকা ইমনকেও। তবে এবার একদম নতুন ভাবে সকলের সামনে ধরা দিতে চলেছেন তিনি। শিবপ্রসাদ নন্দিতার হাত ধরেই এবার জীবনের নতুন শুরু করবেন ইমন।

সোশ্যাল মিডিয়ায় ইমন দুটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দুদিকে দুটো বেনি, কপালে ছোট্ট টিপ, নাকে নোলক সবমিলিয়ে যেন এই এক অন্য ইমন! অন্যদিকে দ্বিতীয় ছবিতে ইমনকে গান গাওয়ার ভঙ্গিতে দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

এছাড়াও ইমন আরো একটি ছবি পোস্ট করেছেন যেখানে গোটা ফ্যামিলিওয়ালা টিমকে দেখতে পাওয়া যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘উইন্ডোজ প্রডাকশন হাউসের হাত ধরে অনেক ‘প্রথম’ আমার জীবনে এসেছে। এবার আরো একবার ‘প্রথমবার’- এর জন্য নতুন ভূমিকায় থাকব সুমন ঘোষ পরিচালিত ফ্যামিলিওয়ালাতে। মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর, সঙ্গে থাকুন।’ কিন্তু এই নতুন ভূমিকা কি? এই ছবিতে তিনি কি অভিনয় করছেন? যদি অভিনয় করেন তাহলে কোন চরিত্রে ধরা দিচ্ছেন তিনি? সবটাই জানা যাবে তবে ধীরে ধীরে।

এই রাজ বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়েই তৈরি ফ্যামিলিওয়ালা, যার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রয়েছেন অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং অনিন্দিতা বসু।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

উইন্ডোজ এবং মায়ারিলা ফিল্মস নিবেদিত এই ছবিটি আসছে আগামী ২৪ ডিসেম্বর। এর আগে দুর্গাপুজোর উইনার প্রোডাকশন হাউজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দেবের। এবার আবার সেই লড়াইয়ের পালা। বড়দিনের প্রাক্কালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির ঘোষণা করে দিয়েছেন দেব। সঙ্গে থাকবে শাহরুখ খানের ‘কিং’। সবকিছু মিলিয়ে বড়দিনে বক্স অফিসে যে লড়াই খুব জোরদার হতে চলেছে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks