...
...
Next Story

জন্মদিনে স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন ইমন, আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কারা?

মধ্যরাতে স্বামী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিনের শুরুটা হয় ইমনের। ঘরোয়া ভাবেই হয় মধ্যরাতের জন্মদিন উদযাপন। মিষ্টি হাসিতে সকলের সামনে ধরা দেন তিনি। তবে আসল চমক এখনও বাকি ছিল। জন্মদিনের পার্টিতে একদম অন্যরকম ভাবে সকলের সামনে ধরা দিলেন ইমন চক্রবর্তী।

Published on: Sep 14, 2026, 22:41:14 IST
Advertisement

মধ্যরাতে স্বামী এবং পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিনের শুরুটা হয় ইমনের। ঘরোয়া ভাবেই হয় মধ্যরাতের জন্মদিন উদযাপন। মিষ্টি হাসিতে সকলের সামনে ধরা দেন তিনি। তবে আসল চমক এখনও বাকি ছিল। জন্মদিনের পার্টিতে একদম অন্যরকম ভাবে সকলের সামনে ধরা দিলেন ইমন চক্রবর্তী।

জন্মদিনে স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন ইমন
জন্মদিনে স্বামীর ঠোঁটে ঠোঁট ডোবালেন ইমন

ইমনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। কিন্তু সব থেকে বেশি নজর কেড়েছে স্বামীর সঙ্গে ইমনের তোলা বেশ কয়েকটি ছবি, যার মধ্যে একটি ছবিতে স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি তুলতে দেখা যায় তাঁকে। জন্মদিনের পার্টিতে ইমন পরেছিলেন একটি নীল সাদা রঙের পোশাক, সঙ্গে খোলা চুল এবং মানানসই মেকআপ।

আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা

স্বামী নিলাঞ্জন, বাবা এবং সর্ব সময়ের সঙ্গী জেঠু ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। ইমনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ। কিছুদিন আগেই রাখিতে কাঞ্চনকে রাখি পরিয়েছিলেন ইমন, দুজনের মধ্যে যে বেশ পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।

ইমন প্রসঙ্গে

এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন। জাতীয় পুরস্কার থেকে বঙ্গভূষণ পুরস্কার, ইমনের ঝুলিতে এমন অনেক সম্মান রয়েছে। অসাধারণ গায়িকা হওয়া সত্ত্বেও মাঝেমধ্যেই তাঁকে হতে হয় কটাক্ষের শিকার, যদিও তাতে পাত্তা দিতে নারাজ তিনি।

আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

অন্যদিকে ২০২১ সালে নীলাঞ্জন ঘোষ কে ভালোবেসে বিয়ে করেছিলেন ইমন। ৪ বছরের এই সংসার জীবন বেশ সুখকর। কাজের বাইরে সব সময় নিজের পরিবারকে আগলে রাখার চেষ্টা করেন ইমন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks