খুব সম্প্রতি মায়ের মৃত্যুদিনে একটি পোস্ট করেছিলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। কিন্তু সেই পোস্টে তাঁকে এমন ভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল যার ফলে তিনি সিদ্ধান্ত নেন যে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত পোস্ট আর তিনি করবেন না। শুধুমাত্র কাজের আপডেট দেওয়া ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না তিনি।

তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বিমুখ হয়েই থেকে যাননি ইমন চক্রবর্তী। সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমন জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই থানা এবং সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। যে বা যারা তাঁর মাকে নিয়ে মন্তব্য করেছেন তাদের প্রত্যেকের আইডি, নাম এবং বাড়ির ঠিকানা যোগাড় করে তিনি জমা দিয়েছেন সাইবার সেলে।
আরও পড়ুন: রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রাজীব কুমার থেকে কোয়েলরা, লিস্ট একনজরে
টিভি৯ বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমন জানান, এতদিন শুধুমাত্র তাঁকে নিয়ে মানুষ কটাক্ষ করছিল যা তিনি মেনে নিচ্ছিলেন কিন্তু মাকে বা পরিবারের অন্য কাউকে নিয়ে কমেন্ট করলে তিনি মেনে নেবেন না। কেন বঙ্গবিভূষণ পাওয়া নিয়ে মানুষ তাঁকে কটাক্ষ করছেন তিনি বুঝতে পারছেন না যেখানে আরও অনেকে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।
লক্ষ্মীর পাঁচালী গাওয়া নিয়ে প্রশ্ন করায় ইমন জানান, তিনি একজন পেশাগত সংগীতশিল্পী তাই যদি কেউ তাঁকে গান গাইতে বলেন তাহলে তিনি অবশ্যই গান গাইবেন। শুধুমাত্র তৃণমূল কেন, বিজেপির হয়ে তিনি কিছুদিন আগেই প্রোগ্রাম করেছেন। গান গাওয়া মানে এই নয় যে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন।
{{/usCountry}}লক্ষ্মীর পাঁচালী গাওয়া নিয়ে প্রশ্ন করায় ইমন জানান, তিনি একজন পেশাগত সংগীতশিল্পী তাই যদি কেউ তাঁকে গান গাইতে বলেন তাহলে তিনি অবশ্যই গান গাইবেন। শুধুমাত্র তৃণমূল কেন, বিজেপির হয়ে তিনি কিছুদিন আগেই প্রোগ্রাম করেছেন। গান গাওয়া মানে এই নয় যে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন।
{{/usCountry}}কাঞ্চন মল্লিকের পরিবর্তে ইমন হবেন উত্তরপাড়ার আগামী বিধায়ক এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করায় ইমন জানান, এখনও পর্যন্ত তিনি এই বিষয় নিয়ে কিছুই জানেন না। তাঁর কাছে কোনও অফার আসেনি এখনও। ভবিষ্যতে যদি তিনি এমন সুযোগ পান তখন ভেবে দেখবেন। তবে কোনও অবস্থাতেই তিনি নিজের গানের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না বলে জানান ইমন। তবে তিনি যদি হ্যাঁ বলেন তাহলে তিনি সেইভাবেই লড়াই করবেন।
আরও পড়ুন: মা মানেই পারফেক্ট নয়, শিলাদিত্যর ছবিতে স্বস্তিকা বলবেন এক অন্য লড়াইয়ের গল্প
বঙ্গবিভূষণ বিতর্কে কথা বলতে গিয়ে ইমন অস্কারের নমিনেশনের কথা টেনে নিয়ে আসেন। তিনি প্রশ্ন রাখেন দর্শকদের উদ্দেশ্যে, অস্কারের নমিনেশন যে তাঁকে দেওয়া হয়েছিল সেটা কার চটি চেটে তিনি পেয়েছিলেন? জাতীয় পুরস্কার পাওয়ার পেছনে কে ছিল? কেন বারবার তাঁকেই টার্গেট করছেন সকলে?
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে ইমন স্বীকার করেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয় তিনি মায়ের মতই দেখেন। জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী মুখ্যমন্ত্রী তরফ থেকে উপহার অথবা শুভেচ্ছাবার্তা পান তিনি, এটাই তাঁর কাছে অনেক বড় পাওয়া।
সবশেষে ইমনের একটাই বক্তব্য, যেভাবে তাঁর মাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে তিনি এর শেষ দেখে ছাড়বেন। প্রশাসনের ওপর অগাধ বিশ্বাস রয়েছে তাঁর, এরপর যতদূর যেতে হয় তিনি যাবেন, তিনি শুধু চান যাতে দোষীরা শাস্তি পাক।