...
...
Next Story

এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন, কোথায় দেখা যাবে সঙ্গীতশিল্পীকে?

নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম একজন সঙ্গীতশিল্পী হলেন ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন ইতিমধ্যেই বিভিন্ন ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। এবার একদম অন্যরকম ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন।

Published on: Aug 4, 2026, 19:26:52 IST
Advertisement

নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম একজন সঙ্গীতশিল্পী হলেন ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন ইতিমধ্যেই বিভিন্ন ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। এবার একদম অন্যরকম ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন। কোথায় কবে থেকে দেখতে পাওয়া যাবে তাঁকে?

এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন
এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন

হইচই ওটিটি প্ল্যাটফর্ম এই প্রথমবার আনতে চলেছে নন ফিকশন অরিজিনাল সিরিজ, যার নাম ‘কর্মা ক্লিনিক’। ১০ পর্বের এই রিয়ালিটি শোয়ে জীবনের বহু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন দর্শকরা। এই অনুষ্ঠানেই সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ইমন চক্রবর্তী। এটি যে তার প্রথম সঞ্চালনা তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ

ইমনের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যাবে ৪ বিশিষ্ট বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন সনাতনী জ্যোতিষী অসীম দাস, জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞ সুপর্ণা পাল যাদব, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট মঞ্জুরি আগারওয়াল এবং খ্যাতনামা জ্যোতিষী এবং সংখ্যাতত্ত্ববিদ বাসব বন্দ্যোপাধ্যায়।

এই অনুষ্ঠানে অতিথি শিল্পী হয়ে থাকতে দেখা যাবে সমাজকর্মী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিটি পর্বে সাধারণ মানুষরা নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে উপস্থিত থাকবেন যার সমাধান করবেন এই বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানের একটি পর্বে দেখা যাবে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে

আগামী ১৫ অগস্ট থেকে প্রতি শুক্রবার দুটি করে পর্ব মুক্তি পাবে হইচই-এর পর্দায়। একদম অন্য স্বাদের এই অনুষ্ঠান আগামী দিনে দর্শকদের মন জয় করবে বলেই আশাবাদী পরিচালক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks