...
...
Next Story

'আমার একটাও জামা নেই', স্বামীকে নিয়ে মজার পোস্ট ইমনের

প্রায় ৫ বছরের বিবাহিত এই সংসারে সকলকে নিয়ে বেশ ভালই রয়েছেন ইমন। বাবা জেঠু এবং স্বামী, এই তিনজনকে সব সময় দেখতে পাওয়া যায় ইমনের সঙ্গে। জীবনের ভালো-মন্দ যে পরিস্থিতি আসুক না কেন, ইমনকে সবসময় দেখা যায় পরিবারের সঙ্গেই থাকতে।

Published on: Sep 24, 2026, 18:01:02 IST
Advertisement

প্রায় ৫ বছরের বিবাহিত এই সংসারে সকলকে নিয়ে বেশ ভালই রয়েছেন ইমন। বাবা জেঠু এবং স্বামী, এই তিনজনকে সব সময় দেখতে পাওয়া যায় ইমনের সঙ্গে। জীবনের ভালো-মন্দ যে পরিস্থিতি আসুক না কেন, ইমনকে সবসময় দেখা যায় পরিবারের সঙ্গেই থাকতে।

স্বামীকে নিয়ে মজার পোস্ট ইমনের
স্বামীকে নিয়ে মজার পোস্ট ইমনের

এবার সোশ্যাল মিডিয়ায় স্বামীকে নিয়ে বেশ কিছু কথা লিখতে দেখা গেল ইমনকে। তিনি লিখলেন, আমার সব থেকে শান্তির জায়গা, আমার সবকিছু। আমি যেমন তেমনভাবেই আমাকে ও গ্রহণ করেছে। এমন একজন যে ভীষণভাবে সৎ। একজন অসাধারন মিউজিশিয়ান, দুর্দান্ত ছেলে, ভাই এবং সবথেকে ভালো স্বামী।

আরও পড়ুন: আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

ঈশ্বরের কাছে ধন্যবাদ জানিয়ে ইমন লেখেন, আমার ঈশ্বরকে অনেক ধন্যবাদ তোমাকে আমার জীবনে নিয়ে আসার জন্য। তবে একটা কথা অবশ্যই মাথায় রেখো। পুজো আসছে। আমার একটাও জানা নেই!!! শেষ কথাটা যদিও মজার ছলে লিখেছেন ইমন।

আরও পড়ুন: নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম, নিন্দায় মুখর হলেন শনও

২০২১ সালের ৩১ জানুয়ারি নিলাঞ্জন ঘোষকে বিয়ে করেন ইমন চক্রবর্তী। আইনি বিয়ের পর ২০২১ সালের ২ ফেব্রুয়ারি সামাজিকভাবে বিয়ে করেন তাঁরা। এর আগে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল ইমনের যদিও সেসব এখন অতীত। দুজনেই নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন। খুব সম্প্রতি বাবাও হয়েছেন শোভন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks